করোনায় জাপানে ৪১৫ স্কুলশিক্ষার্থীর আত্মহত্যা

১৪ অক্টোবর ২০২১, ১১:৫০ AM
শিশু আত্মহত্যার রেকর্ড

শিশু আত্মহত্যার রেকর্ড © ফাইল ফটো

মহামারি করোনাতে শুধু মানুষের শারীরিক নয়, ভয়ংকর প্রভাব ফেলেছে মানসিক স্বাস্থ্যের ওপরও। এইর নজির দেখা গেছে জাপানে। এই সময় দেশটিতে যত শিশু আত্মহত্যা করেছে, তা জাপানের ইতিহাসেই সর্বোচ্চ। জাপানে ইতিহাসে গত চার দশকের বেশি সময়ে সর্বোচ্চ শিশু আত্মহত্যার রেকর্ড হয়েছে।

বুধবার (১৩ অক্টোবর) জাপানি শিক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম এনএইচকে।

শিক্ষা মন্ত্রণালয়ের জরিপ অনুযায়ী, করোনা মহামারির মধ্যে গত বছর স্কুল ও শ্রেণিকার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের ৪১৫ শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার আসাহি পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, শিক্ষা আত্মহত্যার সংখ্যা গত বছরের চেয়ে ১০০ জন বেশি। এর আগে ১৯৭৪ সালে রেকর্ডসংখ্যক শিক্ষার্থী আত্মহত্যা করেছিল।

জাপানের ইতিহাসে লজ্জা ও অসম্মান এড়াতে আত্মহত্যার বহু ঘটনা রয়েছে। আত্মহত্যার কাতারে গ্রুপ অফ সেভেন নেশনসের (জি-৭) মধ্যে দেশটি শীর্ষে রয়েছে। তবে গত ১৫ বছরের চেষ্টায় আত্মহত্যার হার ৪০ শতাংশ কমানো হয়েছিল। বিশেষ করে ২০০৯ সালে থেকে অর্থাৎ গেল ১০ বছরে উল্লেখযোগ্য সংখ্যক আত্মহত্যা কমেছিল।

কিন্তু করোনা মহামারি শুরুর পর থেকে দেশটিতে আত্মহত্যার প্রবণতা বেড়ে যায়। অনেক নারী আবেগীয় ও আর্থিক চাপ থেকে মুক্ত হতে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। আত্মহত্যায় পুরুষের সংখ্যা নারীদের চেয়ে অনেক কম।

শিক্ষা মন্ত্রণালয় বলছে, প্রায় দুই লাখ স্কুল শিক্ষার্থী গত এক মাসে স্কুলে অনুপস্থিত ছল। এর কারণ, করোনার প্রভাবে শিশুদের আচরণগত বিশাল পরিবর্তন হয়েছে। সূত্র: রয়টার্স।

সিপাহী নিয়োগ দেবে বর্ডার গার্ড বাংলাদেশ, আবেদন শেষ ২ এপ্রিল
  • ১৮ মার্চ ২০২৬
সেলস অ্যান্ড মার্কেটিংয়ে নিয়োগ দেবে বেলমন্ট গ্রুপ, কর্মস্থল…
  • ১৮ মার্চ ২০২৬
জবিতে শিক্ষক-কর্মচারী হেনস্থার ঘটনায় জকসুর নিন্দা
  • ১৮ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে ঘুরে আসুন বরগুনার বিভিন্ন দর্শনীয় স্থানে
  • ১৮ মার্চ ২০২৬
ডিপ্রেশন: বিদেশে উচ্চশিক্ষার ফাঁকে ছুটিতে এসে ঢামেকের সাবেক…
  • ১৮ মার্চ ২০২৬
যশোর শহরে নিবন্ধিত রিক্সা-ইজিবাইক ৪৫শ’, চলছে ২০ হাজার: অসহন…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence