প্রকাশ্যে এল ব্রিটিশ পুলিশের ভয়ঙ্কর ১০০ ধর্ষণের ঘটনা

১৩ অক্টোবর ২০২১, ০৩:০০ PM
প্রকাশ্যে এল ব্রিটিশ পুলিশের ভয়ঙ্কর ঘটনা

প্রকাশ্যে এল ব্রিটিশ পুলিশের ভয়ঙ্কর ঘটনা © ফাইল ফটো

ব্রিটেনে এক নারী খুনের ঘটনা যেন ভীমরুলের চাকে ঢিল মারল! সারা এভেরার্ড নামে ওই নারীর খুনের তদন্ত করতে গিয়ে সে দেশের পুলিশ সম্পর্কে ভয়ানক তথ্য প্রকাশ্যে এসেছে।

অভিযোগ ধর্ষণ, যৌন হেনেস্থা, শিশু নিগ্রহের ঘটনায় জড়িত প্রায় দুই হাজার পুলিশ।

গত চার বছর ধরে তারা এ ধরনের অপরাধ করছেন বলে অভিযোগ। এ ঘটনা ইতোমধ্যেই শোরগোল ফেলে দিয়েছে গোটা যুক্তরাজ্যে।

সারাকে অপহরণ করে খুন করার অভিযোগ ওঠে ওয়েন কুজেনস নামে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। সেই ঘটনা পুলিশের বিরুদ্ধে খেপিয়ে তোলে সাধারণ মানুষকে। তদন্ত চলাকালীনই পুলিশের বহু কর্মকর্তার বিরুদ্ধে এমন অপরাধের ঘটনা একের পর এক উঠে আসতে শুরু করে। তদন্ত এগোতেই এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত কর্মকর্তাদের যে সংখ্যাটা উঠে আসে, তা দেখে আঁতকে ওঠেন তদন্তকারীরা।

ফ্রিডম অব ইনফর্মেশনের তথ্য থেকে জানা গেছে, ২০১৭ থেকে গত চার বছরের মধ্যে ৩৭০টি যৌন হেনস্থা, ১০০টি ধর্ষণ ও ১৮টি শিশু নিগ্রহের শিকার হয়েছে। যার সবকয়টির সঙ্গেই জড়িত পুলিশকর্মীরা।

২০১৭ সালে খুন হন সারা এভেরার্ড। সূত্র: ডেইলি মেইল

রোনালদো–মদ্রিচ মাঠে নামলেই বিশ্বকাপে নতুন ইতিহাস
  • ০৩ জুলাই ২০২৬
এক পরিবর্তন নিয়ে নামছে পর্তুগাল, অপরিবর্তিত ক্রোয়েশিয়া
  • ০৩ জুলাই ২০২৬
২০১০ সালের পর স্পেনের প্রথম নকআউট ম্যাচ জয়
  • ০৩ জুলাই ২০২৬
দারুণ জয়ে শেষ ষোলোয় স্পেন
  • ০৩ জুলাই ২০২৬
শেষদিকে আবারও ওইয়ারসাবাল, স্পেনের তৃতীয়
  • ০৩ জুলাই ২০২৬
পোরোর হেডে স্পেনের দ্বিতীয় গোল
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence