নীতা আম্বানির এক বোতল পানির দাম ৫১ লাখ টাকা

০৮ অক্টোবর ২০২১, ০৪:১০ PM
নীতা অম্বানি

নীতা অম্বানি © ফাইল ফটো

ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি সারা বিশ্বেই সুপরিচিত। তবে তার স্ত্রী নীতা আম্বানিও কম যান না! নীতা বরাবরই তার রাজকীয় জীবনধারা এবং বিলাসী শখের ব্যাপারে আলাদা। কোটি টাকার শাড়ি পরা, লাখ টাকার চা খাওয়া কিংবা দামি জুতা ব্যবহারের কারণে নীতাকে নিয়ে আলাদাভাবে চর্চা হয়।

কলকাতার আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, নীতা আম্বানি এমনই জীবনযাপন করেন যে, তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে- এমন কেউ নেই। ওই প্রতিবেদন অনুযায়ী নীতা আম্বানি বিশ্বের সবচেয়ে দামি ব্র্যান্ডের পানি পান করেন। তিনি যে ব্র্যান্ডের পানি পান করেন তার ৭৫০ মিলিলিটার বোতলের দাম ৬০ হাজার ডলার। অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় ৫১ লাখ ৪৬ হাজার টাকা।

নিজেকে ফিট ও তরতাজা রাখতে নীতা খান ‘অ্যাকোয়া ডি ক্রিস্টালো ট্রিবিউটো আ মডিগলিয়ানি’। এটি বিশ্বে সবচেয়ে দামি পানির মধ্যে একটি। বোতলে এই পানি আসে ফ্রান্স ও ফিজি থেকে। দাবি করা হয়, এই এক বোতল পানিতে ৫ গ্রাম স্বর্ণের ছাই মেশানো থাকে, যা মানবদেহের জন্য খুবই উপকারী। আর সে জন্যই এই পানির এত বেশি দাম।

তবে শুধু পানির জন্যই তার দাম এত বেশি নয়; এর বোতলের দামও কিন্তু চড়া। ২০১০ সালে ‘অ্যাকোয়া ডি ক্রিস্টালো ট্রিবিউটো আ মদিগ্লিয়ানি’ গিনেস বুকে বিশ্বের সবচেয়ে দামি পানির বোতল হিসেবে খ্যাতি পায়।

এ পানির বোতলের নকশা তৈরি করেন ফার্নান্দো আলতামিরানো।এই ব্র্যান্ডের সবচেয়ে সস্তা বোতলের দাম ২২ হাজার টাকা।

রোনালদো–মদ্রিচ মাঠে নামলেই বিশ্বকাপে নতুন ইতিহাস
  • ০৩ জুলাই ২০২৬
এক পরিবর্তন নিয়ে নামছে পর্তুগাল, অপরিবর্তিত ক্রোয়েশিয়া
  • ০৩ জুলাই ২০২৬
২০১০ সালের পর স্পেনের প্রথম নকআউট ম্যাচ জয়
  • ০৩ জুলাই ২০২৬
দারুণ জয়ে শেষ ষোলোয় স্পেন
  • ০৩ জুলাই ২০২৬
শেষদিকে আবারও ওইয়ারসাবাল, স্পেনের তৃতীয়
  • ০৩ জুলাই ২০২৬
পোরোর হেডে স্পেনের দ্বিতীয় গোল
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence