জাপানের ১০০তম প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা

০৪ অক্টোবর ২০২১, ০৭:১২ PM
নব নির্বাচিত জাপানি প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা

নব নির্বাচিত জাপানি প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা © ফাইল ফটো

জাপানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন লিবারেল ডেমোক্র্যাট দলের (এলডিপি) নেতা ফুমিও কিশিদা। সোমবার (৪ অক্টোবর) পার্লামেন্টের অধিকাংশ সদস্যের ভোটে তিনি নির্বাচিত হন। ৯৯তম প্রধানমন্ত্রী ইশিহিদে শুগা’র অব্যাহতির পর তিনি দেশটির শততম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন।

জাপানের দ্বিকক্ষ ‍বিশিষ্ট সংসদের নিম্নকক্ষে ফুমিও কিশিদা ৩১১ ভোট এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী ইয়োকিও এদানো পেয়েছিলেন ১২৪ ভোট। এছাড়া উচ্চকক্ষেরও সমর্থন পেয়েছেন তিনি। ৬৪ বছর বয়সী ফুমিও কিশিদা আগে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

নির্বাচিত হওয়ার পর ফুমিও কিশিদাকে সাংসদদের অভিনন্দন প্রদান

নব নির্বাচিত জাপানিজ প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা নিজের বিজয়কে আখ্যায়িত করেছেন নতুন সূচনা হিসেবে। জানা যায়, তিনি  সংসদের নতুন মুখ, ৪৬ বছর বয়সী তাকায়ুকি কোবায়াশিকে নিয়ে শীঘ্রই নতুন মন্ত্রীসভা গঠন করতে যাচ্ছেন। এর মাধ্যমে তিনি জাপানের জাতীয় অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে নতুন বার্তা প্রদান করেছেন।

সূত্র: এপি

চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিক ডাকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬
ব্রোঞ্জ জিততে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের লক্ষ্য ১৬৬
  • ০৩ অক্টোবর ২০২৬
ফ্রান্সকে রুখে দিল ইতালি
  • ০৩ অক্টোবর ২০২৬