দেড় বছর পর চালু হলো কুয়েতের সব শিক্ষাপ্রতিষ্ঠান

০৩ অক্টোবর ২০২১, ০২:৩৮ PM
কুয়েতের সরকারি ও বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠান চালু হয়েছে

কুয়েতের সরকারি ও বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠান চালু হয়েছে © ছবি : সংগৃহীত

করোনা মহামারির কারণে দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর রোববার থেকে কুয়েতে চালু হয়েছে সরকারি ও বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠান।

সংশ্লিষ্ট সবাই মাস্ক ব্যবহার, শরীরের তাপমাত্রা পরীক্ষা ও শ্রেণিকক্ষে এবং বাসে যাতায়াতে সামাজিক দূরত্ব নিশ্চিতসহ সরকারি সব স্বাস্থ্যবিধি মেনে চলছেন।

ছাত্রছাত্রীদের দুই ভাগে বিভক্ত করে সপ্তাহে তিন দিন করে শিক্ষা কার্যক্রম চলবে। এর আগে গত ২৬ সেপ্টেম্বর থেকে ভারত, পাকিস্তান ও আমেরিকান স্কুলসহ বিভিন্ন দেশের প্রাইভেট স্কুলে শিক্ষা কার্যক্রম শুরু হয়।

দীর্ঘদিন পর শিক্ষাপ্রতিষ্ঠান চালু হওয়ায় খুশি বাংলাদেশি প্রবাসী ছাত্রছাত্রী ও অভিভাবকরা।

গত বছর অনলাইনে শিক্ষা কার্যক্রম চললেও এবার সব ধরনের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠানে সরাসরি পাঠদান শুরু হয়েছে।

কুয়েত ইন্ডিয়ান সেন্ট্রাল স্কুলের বাংলাদেশি শিক্ষিকা নাসিমা সরকার বলেন, কুয়েত শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতিক্রমে আবার চালু হলো শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, বায়ুদূষণে দ্বিতীয়
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের দেওয়া যে ১০ শর্ত মেনে যুদ্ধ স্থগিতে রাজি যুক্তরাষ্ট্র
  • ০৮ এপ্রিল ২০২৬
মোবাইল মেরামত করে না দেওয়ায় কিশোরীর আত্মহত্যা
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মানববন…
  • ০৮ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০৮ এপ্রিল ২০২৬
অভিশংসন করে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর ডাক এনএএসিপির
  • ০৮ এপ্রিল ২০২৬
close