পাঞ্জাবে বাধ্যতামূলক কোরআন শিক্ষায় সংখ্যাগরিষ্ঠের সমর্থন

২৫ সেপ্টেম্বর ২০২১, ০৬:৫৯ PM
পাঞ্জাবে বাধ্যতামূলক কোরআন শিক্ষায় সংখ্যাগরিষ্ঠের সমর্থন

পাঞ্জাবে বাধ্যতামূলক কোরআন শিক্ষায় সংখ্যাগরিষ্ঠের সমর্থন © ফাইল ফটো

পাঞ্জাবের প্রাথমিক স্কুলের বাধ্যতামূলক কোরআন শিক্ষার পদক্ষেপকে সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানি সমর্থন জানিয়েছে। দেশটির শীর্ষস্থানীয় জরিপ গবেষণা সংস্থা গ্যালাপ ইন্টারন্যাশনাল অ্যান্ড জিলানি পাকিস্তান পরিচালিত এক পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। 

দ্য নিউজ ইন্টারন্যাশনালের প্রতিবেদন থেকে জানা যায়, পাকিস্তানের চারটি প্রদেশের নারী-পুরুষদের এ বিষয়ে জিজ্ঞাস করা হয় যে, 'সম্প্রতি পাঞ্জাব সরকার প্রথম শ্রেণি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করে। আপনি কি এ পদক্ষেপকে সমর্থন করেন? অনেকে এ পদক্ষেপকে সমর্থন জানায়। আবার কেউ কেউ এর বিরোধিতা করে। আপনার মতামত কী?'

উল্লিখিত প্রশ্নের উত্তর দিতে গিয়ে ৯৫ শতাংশ লোক পাঞ্জাব সরকারের এ পদক্ষেপের সমর্থন করেন। অপরদিকে এক শতাংশ এর বিরোধিতা করেন এবং চার শতাংশ এ বিষয়ে কোনো মতামত জানাননি। 

গত ১৬ জুলাই পাঞ্জাব পাঠ্যক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড (পিসিটিবি) এক বিবৃতিতে জানায়, পাঞ্জাব সরকার বাধ্যতামূলক কোরআন শিক্ষা আইন-২০১৮ অনুসারে প্রদেশের প্রাথমিক স্তরের সব মুসলিম শিক্ষার্থীদের জন্য পবিত্র কোরআন শিক্ষা বাধ্যতামূলক করেছে। মাদরাসাসহ সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এ নির্দেশনা বাস্তবায়ন করা হবে।
সূত্র : দ্য নিউজ ইন্টারন্যাশনাল

রোনালদো–মদ্রিচ মাঠে নামলেই বিশ্বকাপে নতুন ইতিহাস
  • ০৩ জুলাই ২০২৬
এক পরিবর্তন নিয়ে নামছে পর্তুগাল, অপরিবর্তিত ক্রোয়েশিয়া
  • ০৩ জুলাই ২০২৬
২০১০ সালের পর স্পেনের প্রথম নকআউট ম্যাচ জয়
  • ০৩ জুলাই ২০২৬
দারুণ জয়ে শেষ ষোলোয় স্পেন
  • ০৩ জুলাই ২০২৬
শেষদিকে আবারও ওইয়ারসাবাল, স্পেনের তৃতীয়
  • ০৩ জুলাই ২০২৬
পোরোর হেডে স্পেনের দ্বিতীয় গোল
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence