মরণোত্তর দেহদান করলেন কবীর সুমন

২৪ সেপ্টেম্বর ২০২১, ০৬:২৪ PM

মরণোত্তর দেহদানের অঙ্গীকারপত্র স্বাক্ষর করেছেন প্রতিজ্ঞা করেছেন সঙ্গীতশিল্পী কবীর সুমন। ভারতের গণদর্পণ নামে একটি সংস্থাকে দেহদানের অঙ্গীকার করেছেন এই শিল্পী। বুধবার (২২ সেপ্টেম্বর) এ সংক্রান্ত নথিপত্রে সই করেছেন কবীর সুমন।

মরণোত্তর দেহদানের অঙ্গীকারপত্রে সই করার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন তিনি নিজেই। সেখানে তিনি লিখেছেন, ‘মরণোত্তর দেহদানের অঙ্গীকারপত্রে সই। গতকাল, ২২,০৯,২১ সন্ধে।’

এক ফেইসবুক পোস্টে কবীর সুমন লিখেছিলেন, ‘আমার মৃতদেহ যেন দান করা হয় চিকিৎসাবিজ্ঞানের কাজে। কোনো স্মরণসভা, শোকসভা, প্রার্থনাসভা যেন না হয়। আমার সমস্ত পাণ্ডুলিপি, গান, রচনা, স্বরলিপি, রেকর্ডিং, হার্ড ডিস্ক, পেনড্রাইভ, লেখার খাতা, প্রিন্ট আউট যেন কলকাতা পুরসভার গাড়ি ডেকে তাদের হাতে তুলে দেওয়া হয় সেগুলি ধ্বংস করার জন্য। আমার কোনো কিছু যেন আমার মৃত্যুর পর পড়ে না থাকে। আমার ব্যবহার করা সব যন্ত্র, বাজনা, সরঞ্জাম যেন ধ্বংস করা হয়। এর অন্যথা হবে আমার অপমান।’

নব্বই দশকের দিকে বাংলা আধুনিক গানের মোড় ঘুরিয়ে তুমুল জনপ্রিয়তা পাওয়া সেই সময়কার সুমন চট্টোপাধ্যায়, ২০০০ সালে ইসলাম ধর্ম গ্রহণ করে হন কবীর সুমন।

১৯৯২ সালে ‘তোমাকে চাই’ অ্যালবামের মাধ্যমে বাংলা গানে নতুন ধারা তৈরি করা সুমন বর্তমানে বাংলা খেয়াল রচনায় নিজেকে পুরোপুরি নিয়োজিত রেখেছেন। ‘গানওয়ালা’ কবীর সুমন প্রচলিত-অপ্রচলিত রাগে বন্দিশ রচনার পাশাপশি তৈরি করছেন নতুন রাগ।

সম্প্রতি ‘বেজে ওঠা স্মৃতি‘ শিরোনামে নিজের জীবনকথা ইউটিউবে তুলে ধরছেন তিনি। এখন পর্যন্ত ছয়টি পর্ব প্রচার করেছেন নিজের ইউটিউব চ্যানেলে।

রোনালদো–মদ্রিচ মাঠে নামলেই বিশ্বকাপে নতুন ইতিহাস
  • ০৩ জুলাই ২০২৬
এক পরিবর্তন নিয়ে নামছে পর্তুগাল, অপরিবর্তিত ক্রোয়েশিয়া
  • ০৩ জুলাই ২০২৬
২০১০ সালের পর স্পেনের প্রথম নকআউট ম্যাচ জয়
  • ০৩ জুলাই ২০২৬
দারুণ জয়ে শেষ ষোলোয় স্পেন
  • ০৩ জুলাই ২০২৬
শেষদিকে আবারও ওইয়ারসাবাল, স্পেনের তৃতীয়
  • ০৩ জুলাই ২০২৬
পোরোর হেডে স্পেনের দ্বিতীয় গোল
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence