গ্রিসে মুসলিম শিক্ষক-শিক্ষার্থীদের ধর্ম পালনে বিধিনিষেধ বাতিল চায় তুরস্ক

২৪ সেপ্টেম্বর ২০২১, ০৬:০৩ PM
গ্রিসে মুসলিম শিক্ষক-শিক্ষার্থীদের ধর্ম পালনে বিধিনিষেধ বাতিল চায় তুরস্ক

গ্রিসে মুসলিম শিক্ষক-শিক্ষার্থীদের ধর্ম পালনে বিধিনিষেধ বাতিল চায় তুরস্ক © সংগৃহীত

গ্রিসে মুসলিম শিক্ষার্থী ও শিক্ষকদের ধর্মীর কাজের ওপর কড়া বিধিনিষেধ আরোপের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তা বাতিলের আহ্বান জানিয়েছে তুরস্ক। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) এক টুইট বার্তায় তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় গ্রিক কর্তৃপক্ষকে এমন সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানায়।

সম্প্রতি এক বিবৃতিতে পশ্চিম থ্রেসের তুর্কি সংখ্যালঘু উপদেষ্টা বোর্ড জানিয়েছে, সেখানে গ্রিস কর্তৃপক্ষ একটি পরিপত্র জারি করে ধর্মীয় স্বাধীনতার ওপর বিধিনিষেধ আরোপ করেছে।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, পশ্চিম থ্রেসে তুর্কি সংখ্যালঘু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের ধর্মীয় কাজের ওপর দেওয়া বিধিনিষেধ প্রত্যাহার করুন। সরকারের হয়ে জেলা কর্তৃপক্ষ কর্তৃক রোদপ ও এভরোসে জারি করা বিধিনিষেধ আইন পরিপস্থী। এটি তুলে নিতে দেশটির সব কর্তৃপক্ষকে পুনরায় বিবেচনার জন্য অনুরোধ জানায় তুর্কি বোর্ড কর্তৃপক্ষ।

ভৌগোলিক ধারণা অনুসারে, থ্রেসকে একটি আবদ্ধ অঞ্চল হিসেবে আখ্যায়িত করা হয়, যার উত্তরে বলকান পর্বতমালা, দক্ষিণে রোদপ পর্বতমালা এবং ইজিয়ান সাগর, পূর্ব দিকে কৃষ্ণ সাগর এবং মারমারার সাগর অবস্থিত।

উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে চীন, আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরুর তারিখ ঘোষণা
  • ০৭ এপ্রিল ২০২৬
হামের প্রাদুর্ভাব ঠেকাতে সমন্বিত পদক্ষেপ নিতে হবে: রিজভী
  • ০৭ এপ্রিল ২০২৬
বৈদ্যুতিক স্কুল বাস আমদানিতে শুল্ক মওকুফের সিদ্ধান্ত
  • ০৭ এপ্রিল ২০২৬
লন্ডনে তারেক রহমানকে ‘ট্রফি’ দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে আসে…
  • ০৭ এপ্রিল ২০২৬
জোড়াতালিতে ডিআইইউ বাস সার্ভিস, নিজস্ব যান রেখে ভাড়া করা বাস…
  • ০৭ এপ্রিল ২০২৬
close