বিশ্ববিদ্যালয় ও বিমান বন্দরের নাম পরিবর্তন করলো তালেবান

২১ সেপ্টেম্বর ২০২১, ০৯:২১ PM
ইউনিভার্সিটি অব বুরহানউদ্দিন রাব্বানি

ইউনিভার্সিটি অব বুরহানউদ্দিন রাব্বানি © সংগৃহীত

আফগানিস্তানে একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করেছে তালেবান। রাজধানী কাবুলের ইউনিভার্সিটি অব বুরহানউদ্দিন রাব্বানি থেকে পরিবর্তন করে নতুন নাম রাখা হয়েছে কাবুল এডুকেশন ইউনিভার্সিটি। সোমবার (২০ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে এই নাম বদলের ঘোষণা দেওয়া হয়। খবর দ্যা টাইমস অব ইন্ডিয়া’র

তালেবান ক্ষমতায় আসার কিছুদিনের মধ্যেই বিশ্ববিদ্যালটি থেকে বুরহানউদ্দিন রাব্বানির নাম সরিয়ে দিতে উদ্যোগী হয়। আফগান সরকারের উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের এক নির্দেশনায় বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলো আফগানিস্তানের বুদ্ধিবৃত্তিক সম্পদ। রাজনৈতিক বা জাতিগত নেতাদের নামে এগুলোর নামকরণ করা উচিত না।

তালেবান সরকার বলছে, গত দুই দশকে আফগানিস্তানে ভাষাগত, আঞ্চলিক ও জাতিগত বৈষম্য বিরাজ করেছে। এই বৈষম্যের ভিত্তিতেই জাতীয় পর্যায়ে বিভিন্ন নামকরণ করা হয়েছে।

২০০৯ সালে সাবেক আফগান প্রেসিডেন্ট বুরহানউদ্দিন রাব্বানি নিজ বাড়িতে আত্মঘাতী হামলায় নিহত হলে তার নামে ওই বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হয়েছিল। তখনই এই নামকরণের তীব্র প্রতিবাদ হয়েছিল। এই ঘটনা শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সঞ্চার করে যা এক পর্যায়ে ব্যাপক বিক্ষোভে রূপ নেয়। শিক্ষার্থীদের হতাহতের ঘটনাও ঘটে।

এদিকে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরও পুরনো নামে ফিরিয়ে নিয়েছে তালেবান। অর্থাৎ, এটির নাম এখন কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর।

ব্যর্থতার পর ‘দুষ্টু ছেলে’র বাজিমাত, মহাকাশে বড় সাফল্য ভারত…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে প্রতিমন্ত্রীর গাড়ি
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
টুঙ্গিপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা, স…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ের মাঠ দখল করে বসানো হয় গরুর বাজার, আদালতের নির্দেশ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মিলল মুখে স্কচটেপ মোড়ানো মরদেহ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, দুটি প্রতিষ্ঠানকে ৫৫ হাজা…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬