আমেরিকায় স্কুল খোলার এক সপ্তাহে আড়াই লাখ শিশু করোনা আক্রান্ত

০৯ সেপ্টেম্বর ২০২১, ১১:০০ AM
এক সপ্তাহে আড়াই লাখ শিশু করোনা আক্রান্ত

এক সপ্তাহে আড়াই লাখ শিশু করোনা আক্রান্ত © সংগৃহীত

আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকস ও চিলড্রেনস হসপিটাল অ্যাসোসিয়েশনের এক নতুন প্রতিবেদন জানা যায়, করোনা সংক্রমণ কমে আসায় যুক্তরাষ্ট্রে পুনরায় স্কুল খুলে দেওয়ার পর শিশুদের মধ্যে ব্যাপক হারে করোনাভাইরাস ছড়াচ্ছে।

দেশটিতে গত এক সপ্তাহে প্রায় আড়াই লাখ শিশু আক্রান্ত শনাক্ত হয়েছে। এক সপ্তাহে রেকর্ড সংখ্যক শিশু আক্রান্ত হওয়ার তথ্য দিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এরমধ্যে আবার ভারতের ডেল্টা ভেরিয়েন্টও ছড়িয়েছে দেশটিতে।

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত পাঁচ মিলিয়নেরও বেশি শিশু আক্রান্ত শনাক্ত হয়েছে। এরমধ্যে সংস্থাগুলোর মতে, শুধু গত মাসে সাত লাখ ৫০ হাজারের বেশি শিশু আক্রান্ত হয়েছে। পাশাপাশি গত এক সপ্তাহে দুই লাখ ৫২ হাজারের বেশি শিশু আক্রান্ত শনাক্ত।

মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, খুদে শিশুরা রেকর্ড গড়ে করোনা আক্রান্ত হচ্ছে। দেশটির অন্যান্য রাজ্যের তুলনায় টেক্সাসে অনেক বেশি শিশু করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। যেখানে রাজ্যটির গভর্নর গ্রেগ অ্যাবট স্কুলে মাস্ক পরা বাধ্যতামূলক নিষিদ্ধ করেছিলেন।

দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রগুলোর তথ্য মতে, নতুন যেসব শিশু করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে, তার অর্ধেকেরও বেশি দক্ষিণাঞ্চলের রাজ্যগুলোতে।

আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকস ও চিলড্রেনস হসপিটাল অ্যাসোসিয়েশন উভয়ই সর্বশেষ সাপ্তাহিক প্রতিবেদনে লিখেছে, বর্তমানে শিশুদের মধ্যে করোনায় মৃত্যু এবং গুরুতর অসুস্থতা ‘অস্বাভাবিক’। সংস্থাগুলো এ বিষয়ে আরও সতর্ক হওয়ার কথা বলেছে।

সংস্থাগুলো বলছে, এর দীর্ঘমেয়াদি প্রভাব কী হতে পারে, এর ওপর আরও তথ্য সংগ্রহ করা প্রয়োজন। এছাড়া ভাইরাস সংক্রমিত শিশুদের দীর্ঘমেয়াদি শারীরিক স্বাস্থ্যের ক্ষতি কী কী হতে পারে, পাশাপাশি মানসিক স্বাস্থ্যে কী ধরনের প্রভাব পড়তে পারে, সে বিষয়েও আরও তথ্য বিশ্লেষণ করা দরকার।

ইরানের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ইউরোপীয় ইউনিয়ন
  • ৩০ মার্চ ২০২৬
মিথ্যা চাঁদাবাজির মামলায় ফাঁসানো হলো কেন্দ্রীয় ছাত্রদল নে…
  • ৩০ মার্চ ২০২৬
তথ্য মন্ত্রণালয়ে চলচিত্র নিমার্তাদের ওপর হামলার অভিযোগ
  • ৩০ মার্চ ২০২৬
‘জুলাই শেখাতে আইসেন না’, নুরের পোস্টের কমেন্টে খোঁচা দিয়ে ক…
  • ৩০ মার্চ ২০২৬
ঢাকা-১৭ আসনে নির্বাচনে খরচের হিসাব জানালেন বিএনপি চেয়ারম্যান
  • ৩০ মার্চ ২০২৬
ঢামেকসহ ৫ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence