পিএইচডি-মাস্টার্স ডিগ্রির কোনো মূল্য নেই: তালেবান শিক্ষামন্ত্রী

০৮ সেপ্টেম্বর ২০২১, ০৩:৩৩ PM
শেখ মৌলভি নুরুল্লাহ মনির

শেখ মৌলভি নুরুল্লাহ মনির © সংগৃহীত

নতুন সরকার গঠনের শুরুতেই উচ্চশিক্ষার যৌক্তিকতা নিয়ে বিরূপ মন্তব্য করেছেন তালেবান শিক্ষামন্ত্রী শেখ মৌলভি নুরুল্লাহ মনির। এক ভিডিওতে এই তালেবান নেতাকে বলতে শোনা যায়, ’আজকের দিনে উচ্চ শিক্ষার কোনো মূল্য নেই।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে তিনি আরো বলেন, আজকের দিনে পিএইডি ডিগ্রি, মাস্টার্স ডিগ্রির কোনও মূল্য নেই। দেখুন আজকে ক্ষমতায় থাকা মোল্লা এবং তালেবানের কারোরই পিএইচডি, এমএ, এমনকি হাই স্কুল ডিগ্রিও নেই। কিন্তু তারাই সবার চেয়ে বড়।

তার এই মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে।

এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, এই লোক কেন শিক্ষা নিয়ে কথা বলছে? আরেকজন লিখেছেন, উচ্চ শিক্ষা তদারককারী মন্ত্রী বলছেন উচ্চশিক্ষার কোনও মূল্য নেই!

কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার এক মাসেরও কম সময়ের মধ্যে মঙ্গলবার আফগানিস্তানে নতুন সরকার গঠনের ঘোষণা দিয়েছে তালেবান। দলটি কট্টরপন্থা থেকে সরে আসার প্রতিশ্রুতি দিয়ে বৈশ্বিক স্বীকৃতি চাইছে। তবে তাদের এই প্রতিশ্রুতি নিয়ে ইতোমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, গ্রেপ্তার ৫ হাজার ছাড়াল
  • ০৩ অক্টোবর ২০২৬
বিবাহ নিবন্ধনের তথ্য যুক্ত হবে এনআইডি, জন্ম নিবন্ধন ও পাসপো…
  • ০৩ অক্টোবর ২০২৬
‘জাবিতে ছাত্রদলের সাংগঠনিক পরিস্থিতি মূল্যবোধের সঙ্গে সামঞ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
এক বছরে তিন চাকরি, দিনে মাত্র ২-৩ ঘণ্টা পড়ার সুযোগ পেয়েই জজ…
  • ০৩ অক্টোবর ২০২৬
অন্যের ঝগড়া থামাতে গিয়ে প্রাণটাই হারালেন এইচএসসি ফলপ্রত্যাশ…
  • ০৩ অক্টোবর ২০২৬
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ০৩ অক্টোবর ২০২৬