স্কুল প্রাঙ্গণে গুলি করে ছাত্র হত্যা

০২ সেপ্টেম্বর ২০২১, ০১:৪১ PM
স্কুলছাত্রকে গুলি করে হত্যা

স্কুলছাত্রকে গুলি করে হত্যা © প্রতীকি ছবি

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের এক স্কুলছাত্রকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বুধবার ওই অঙ্গরাজ্যের পুলিশ এ খবর জানিয়েছে।

উইনস্টন সালেমের মাউন্ট তাবর উচ্চ বিদ্যালয় থেকে পুলিশ গুলিবিদ্ধ ওই ছাত্রকে উদ্ধার করা হয়। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ বিভাগের প্রধান ক্যাটরিনা থমসন এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

এদিকে মহামারীর কারণে প্রায় এক বছর ধরে অনলাইনের মাধ্যমে ক্লাশ চলছিল। চলতি মাসে শিক্ষার্থীরা স্কুলে এসে সরাসরি ক্লাশ শুরু করে। চলতি সপ্তাহে নর্থ ক্যারোলাইনার কোনো উচ্চ বিদ্যালয়ে গোলাগুলির এটি দ্বিতীয় ঘটনা।

পুলিশ জানায়, হত্যাকারী ওই স্কুলেরই অপর ছাত্র বলে ধারণা করা হচ্ছে। গুলি করে হত্যার পর ওই ছাত্র ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছিল। তবে পরে পুলিশ তাকে আটক করেছে।

রাজ্য গভর্ণর রয় কুপার টুইটারে পোস্ট করা এক বিবৃতিতে বলেছেন, চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো আমরা নর্থ ক্যারোলাইনার একটি স্কুলে গোলাগুলি হতে দেখলাম।

তিনি বলেন, হামলাকারীকে দ্রুত আটক এবং স্কুল প্রাঙ্গনে বন্দুক আনা বন্ধের মাধ্যমে আমাদেরকে শিক্ষার্থী ও শিক্ষকদের নিরাপত্তা অবশ্যই নিশ্চিত করতে হবে।

সূত্র : এএফপি

দুই সপ্তাহের ব্যবধানে ৩ শিক্ষার্থীর মৃত্যু, চুয়েট সব পুকুরে…
  • ১৩ আগস্ট ২০২৬
বিএনপির প্রচারণায় অংশ নিয়ে শোকজ চিকিৎসকের বিরুদ্ধে প্রশ্নফা…
  • ১৩ আগস্ট ২০২৬
ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রম প্রতিহতের ঘোষণা কুব…
  • ১৩ আগস্ট ২০২৬
স্থগিত আলিম পরীক্ষার উত্তরপত্র-ওএমআর নিয়ে বোর্ডের জরুরি নির…
  • ১৩ আগস্ট ২০২৬
ফরিদপুরে নৈশ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস নিলেন এমপি
  • ১৩ আগস্ট ২০২৬
ডিস্ট্রিক্ট ক্রেডিট ইন্সপেক্টর নিয়োগ দেবে সিঙ্গার, আবেদন ১১…
  • ১৩ আগস্ট ২০২৬