মারা গেলেন ‘বিগ বস’ খ্যাত সিদ্ধার্থ শুক্লা

০২ সেপ্টেম্বর ২০২১, ০১:১৭ PM
 সিদ্ধার্থ শুক্লা

সিদ্ধার্থ শুক্লা © ফাইল ছবি

ভারতের ছোট পর্দা জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ শুক্লা আর নেই। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের কুপার হাসপাতালে মৃত্যুবরণ করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। ভারতের বিভিন্ন গণমাধ্যমে খবরটি নিশ্চিত করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ম্যাসিভ হৃদরোগে আক্রান্ত হন সিদ্ধার্থ। এরপর তাকে হাসপাতালে আনা হয়। কিন্তু তার আগেই মৃত্যু হয় এই তরুণ তারকার।

হিন্দি টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা ছিলেন সিদ্ধার্থ শুক্লা। এছাড়া জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস সিজন ১৩’তে অংশ নিয়ে ব্যাপক আলোচিত হয়েছেন তিনি। সেই আসরে বিজয়ী হয়েছিলেন তিনি। এছাড়া খতরো কে খিলাড়ি শো’তেও চ্যাম্পিয়ন হয়েছিলেন সিদ্ধার্থ। এরপর থেকে সোশ্যাল মিডিয়াতেও তার ভক্ত-অনুসারীর ছড়াছড়ি।

২০০৮ সালে ‘বাবুল কা আঙ্গান ছুটে না’ ধারাবাহিক দিয়ে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেছিলেন সিদ্ধার্থ শুক্লা। এরপর থেকে ধারাবাহিক নাটকের মুখ্য চরিত্রে সাফল্যের সঙ্গে কাজ করে আসছিলেন।

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, গ্রেপ্তার ৫ হাজার ছাড়াল
  • ০৩ অক্টোবর ২০২৬
বিবাহ নিবন্ধনের তথ্য যুক্ত হবে এনআইডি, জন্ম নিবন্ধন ও পাসপো…
  • ০৩ অক্টোবর ২০২৬
‘জাবিতে ছাত্রদলের সাংগঠনিক পরিস্থিতি মূল্যবোধের সঙ্গে সামঞ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
এক বছরে তিন চাকরি, দিনে মাত্র ২-৩ ঘণ্টা পড়ার সুযোগ পেয়েই জজ…
  • ০৩ অক্টোবর ২০২৬
অন্যের ঝগড়া থামাতে গিয়ে প্রাণটাই হারালেন এইচএসসি ফলপ্রত্যাশ…
  • ০৩ অক্টোবর ২০২৬
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ০৩ অক্টোবর ২০২৬