উগান্ডার শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের গবেষণা ব্যয় ৬৮ কোটি

২৯ আগস্ট ২০২১, ০৯:২২ PM
উগান্ডার মাকেরেরে ইউনিভার্সিটির মূল ভবন

উগান্ডার মাকেরেরে ইউনিভার্সিটির মূল ভবন © সংগৃহীত

উগান্ডার শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে এক বছরে ব্যয় ৮০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রার যার পরিমাণ দাঁড়ায় ৬৮ কোটি টাকারও বেশি।

বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটে বলা হয়, ২০১৯/২০ শিক্ষাবর্ষে তারা সরকারের কাছ থেকে ৮১ লাখ মার্কিন ডলার সমপরিমারণ গবেষণা বরাদ্দ পায়।

যেখানে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ২০২১/২২ অথবছরের জন্য সবগুলো সরকারি বিশ্ববিদ্যালয়কে ১০০ কোটি টাকা গবেষণা খাতে বরাদ্দ দিয়েছে। গত বছর এই পরিমাণ ছিল ৬২ কোটি টাকা।

যুক্তরাষ্ট্রপ্রবাসী গবেষক রউফুল আলম আজ রোববার এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘উগান্ডার নাম্বার ওয়ান ইউনিভার্সিটির নাম হলো মাকেরেরে ইউনিভার্সিটি (Makerere University)। ১৯৭০ সালে প্রতিষ্ঠানটি ইউনিভার্সিটিতে রূপ নেয়।

USNews র‍্যাঙ্কিং অনুযায়ী প্রতিষ্ঠানটি ২০২১ সালে আফ্রিকা মহাদেশের মধ‍্যে ১৪তম এবং পৃথিবীর মধ‍্যে ৬৩১তম অবস্থানে স্থান পায়।

আরও পড়ুন: বিধির বাইরে অর্থ খরচ করলে জবাবদিহি করতে হবে: ইউজিসি চেয়ারম্যান

২০১৯/২০ সালে শুধুমাত্র সেই ইউনিভার্সিটির রিসার্চ এন্ড ইনোভেশনের জন‍্য আট মিলিয়ন ইউএস ডলার অনুদান দেয় উগান্ডা সরকার। আর ২০২১/২২ সালে বাংলাদেশের সকল পাবলিক ইউনিভার্সিটির গবেষণার জন‍্য বরাদ্ধ ছিলে ১০০ কোটি টাকা।’

উগান্ডার মাকেরেরে ইউনিভার্সিটির ওয়েবপেজের স্ক্রিনশট
বিবাহ নিবন্ধনের তথ্য যুক্ত হবে এনআইডি, জন্ম নিবন্ধন ও পাসপো…
  • ০৩ অক্টোবর ২০২৬
‘জাবিতে ছাত্রদলের সাংগঠনিক পরিস্থিতি মূল্যবোধের সঙ্গে সামঞ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
এক বছরে তিন চাকরি, দিনে মাত্র ২-৩ ঘণ্টা পড়ার সুযোগ পেয়েই জজ…
  • ০৩ অক্টোবর ২০২৬
অন্যের ঝগড়া থামাতে গিয়ে প্রাণটাই হারালেন এইচএসসি ফলপ্রত্যাশ…
  • ০৩ অক্টোবর ২০২৬
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ০৩ অক্টোবর ২০২৬
সোনার জয়ের স্বপ্নে বিভোর বাংলাদেশের কপালে ব্রোঞ্জও জুটল না
  • ০৩ অক্টোবর ২০২৬