অবশেষে তালেবান এবং নর্দান এ্যালায়েন্স শান্তিচুক্তি

২৮ আগস্ট ২০২১, ০৯:১৩ PM
তালেবান এবং নর্দান এ্যালায়েন্স

তালেবান এবং নর্দান এ্যালায়েন্স © ফাইল ফটো

আফগানিস্তানে তালেবান এবং নর্দান এ্যালায়েন্স ফোর্সের মধ্যে শান্তিচুক্তি সম্পন্ন হয়েছে। পাকিস্তানি টিভি চ্যানেল জিও নিউজ’র বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে রুশ ভিত্তিক সংবাদমাধ্যম আরটি আরবি।

চ্যানেলটি সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানায় , তালেবান এবং নর্দান এলায়েন্স ফোর্স একে অপরকে আক্রমণ না করার শর্তে এ চুক্তিতে অঙ্গীকারদ্ধ হয়। যার ফলে পান্জশিরের সাহেবজাদা খ্যাত আহমদ মাসুদের নেতৃত্বে পান্জশিরই একমাত্র অ-তালেবান নিয়ন্ত্রীত প্রদেশ হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে। প্রতিবেদনটিতে উঠে আসে, খুব শীঘ্রই উভয় পক্ষের নেতৃবৃন্দ সংবাদ সম্মেলন এসে আনুষ্ঠানিকভাবে শান্তিচুক্তির ব্যাপারে বিস্তারিত জানাবেন।

কাবুল দখলের পর তালেবানের পক্ষ থেকে পান্জশির বিজয়ের ঘোষণা দেওয়ার পর নর্দান এলায়েন্সফোর্স নেতা আহমদ মাসুদ তালেবানের বশ্যতা অস্বীকার করে লড়াই এর ঘোষণ দেন। তবে আলোচনায় অংশগ্রহণের আগ্রহও প্রকাশ করেন। সাম্প্রতিক দিনগুলোতে তালেবান এবং নর্দান এ্যালায়েন্স ফোর্স, উভয় পক্ষই শান্তিপূর্ণ সমাধানের ব্যাপারে আগ্রহ প্রকাশ করে আসছিলো। যদিও উভয় পক্ষই দ্বিতীয় পদক্ষেপ হিসেবে যুদ্ধের প্রস্তুতি নিয়ে রেখেছে।

‘২৮ হাজার শিক্ষার্থীর হাতই আমার হাত’— এক হাতের প্রতিবন্ধকতা…
  • ০৩ অক্টোবর ২০২৬
রাজউক উত্তরা মডেল কলেজের নতুন প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির কারিকুলামে যুক্ত হচ্ছে ১০০ নম্বরের ইন্ডাস্ট্রি রিলেটেড…
  • ০৩ অক্টোবর ২০২৬
ভিসা সাক্ষাৎকারে মিথ্যা তথ্য দিলে স্থায়ী নিষেধাজ্ঞা
  • ০৩ অক্টোবর ২০২৬
এক নজরে দেখুন সপ্তাহের সেরা ১০ সরকারি চাকরি
  • ০৩ অক্টোবর ২০২৬
ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, গ্রেপ্তার ৫ হাজার ছাড়াল
  • ০৩ অক্টোবর ২০২৬