কাবুল বিমানবন্দর

হামলার আশঙ্কায় ফের মার্কিন নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ

২৮ আগস্ট ২০২১, ০৮:২৯ AM
হামলার আশঙ্কায় ফের মার্কিন নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ

হামলার আশঙ্কায় ফের মার্কিন নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ

মাত্র দুদিন আগের কাবুল বিমানবন্দরে আই্এসের বোমা হামলায় মার্কিন নাগরিকসহ প্রায় ১৭০ জনের প্রাণহানী হয়েছে। এবার ফের বোমা হামলার আশঙ্কায় বেশ কয়েকটি গেটে অবস্থান করা মার্কিন নাগরিকদের 'অবিলম্বে সরে যেতে' বলেছে কাবুলে মার্কিন দূতাবাস। সতর্কতা হিসেবে মার্কিন নাগরিকদের 'বিমানবন্দরে ভ্রমণ এড়াতে এবং বিমানবন্দরের গেট এড়ানোর জন্য' পরামর্শ দেওয়া হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (২৬ আগস্ট) কাবুলের প্রধান বিমানবন্দরে অবস্থানরত মার্কিন ও ব্রিটিশ নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দেয় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। একইসঙ্গে অন্যান্য স্থানে থাকা নাগরিকদের বিমানবন্দরের উদ্দেশে না আসতেও সতর্ক করে দেয় দেশ দু’টি। এই আশঙ্কার কয়েক ঘণ্টার মধ্যেই কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে জোড়া আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। ভয়াবহ ওই হামলায় শেখ খবর পাওয়া পর্যন্ত ১৭০ জনের প্রাণহানি হয়েছে।

সিএনএন জানিয়েছে, কাবুল বিমানবন্দরে হামলায় পরিকল্পনাকারীদের বিরুদ্ধে মার্কিন সামরিক বাহিনী বিমান হামলা চালিয়েছে বলে পেন্টাগন স্বীকার করেছে। প্রেসিডেন্ট জো বাইডেনের অনুমতি সাপেক্ষে এ হামলা চালানো হয়েছে বলেও খবরে বলা হয়েছে।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ শুরু
  • ০৩ জুলাই ২০২৬
ছোট্ট দানায় বড় পুষ্টি, জানুন সাদা তিল খাওয়ার সঠিক নিয়ম
  • ০৩ জুলাই ২০২৬
খুলনা জেলা ছাত্রদলের আওতাধীন বিভিন্ন ইউনিটের কমিটি গঠনের নি…
  • ০৩ জুলাই ২০২৬
জাবিতে নারী শিক্ষার্থীদের গোপনে ছবি তোলায় সাবেক যুবদল নেতা…
  • ০৩ জুলাই ২০২৬
নতুন দামে আজ দেশের বাজারে কত টাকায় বিক্রি হচ্ছে সোনার ভরি?
  • ০৩ জুলাই ২০২৬
বিশ্বকাপে আর্জেন্টিনা কি বাড়তি সুবিধা পাচ্ছে, কড়া জবাব দিলে…
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence