লুটপাট ঠেকাতে যোদ্ধাদের কাবুলে ঢুকতে বলা হয়েছে: তালেবান

১৫ আগস্ট ২০২১, ১০:১২ PM
তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ

তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ © সংগৃহীত

আফগানিস্তানের রাজধানী কাবুলের কিছু কিছু এলাকায় যোদ্ধাদের প্রবেশের নির্দেশ দিয়েছে দেশটির সশস্ত্র গোষ্ঠী তালেবান। মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদের বরাত দিয়ে আফগান সংবাদমাধ্যম তোলো টিভি এ তথ্য জানায়।

জাবিউল্লাহ মুজাহিদ আরও বলেন, পুলিশ এবং সরকারি বাহিনীর সদস্যরা রাজধানী শহরের তল্লাশিচৌকিগুলো ফেলে রেখে পালিয়ে চলে যাচ্ছেন।  কর্মকর্তারা নিজেদের পদ-পদবি ছেড়ে পালাচ্ছেন। সেখানে আইনশৃঙ্খলার বিষয় বিবেচনায় রাখতে হচ্ছে।

অন্যদিকে, আফগানিস্তান ছেড়েছেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি। তাজিকিস্তানের উদ্দেশে তিনি রওনা হয়েছেন। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

তবে তালেবান এ বিষয়ে কিছুই জানে বলে জানিয়েছে। আশরাফ ঘানির অবস্থান সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন তালেবানের নেতারা।

শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, …
  • ০৩ অক্টোবর ২০২৬
ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়বে জি৭
  • ০৩ অক্টোবর ২০২৬
স্লিপার বাসে পুরোনো চেসিস নিষিদ্ধ, বাধ্যতামূলক হচ্ছে এয়ার স…
  • ০৩ অক্টোবর ২০২৬
৬ পদে চাকরি দেবে মার্কস মেডিকেল কলেজ ও হাসপাতাল, আবেদন ১০ অ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‘আম্মুর মুখের দিকেই তাকিয়ে আমার কামব্যাকের জার্নিটা শুরু হয়…
  • ০৩ অক্টোবর ২০২৬