টিকার পাচ্ছে নিউজিল্যান্ডের স্কুল শিক্ষার্থীরা

২১ জুন ২০২১, ১২:১৮ PM
টিকার পাচ্ছে নিউজিল্যান্ডের স্কুল শিক্ষার্থীরা

টিকার পাচ্ছে নিউজিল্যান্ডের স্কুল শিক্ষার্থীরা © রয়টার্স

সাময়িকভাবে ১২ থেকে ১৫ বছর বয়সীদের জন্য ফাইজারের টিকা ব্যবহারের অনুমতি দিয়েছে নিউজিল্যান্ডের ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ মেডসেফ। ফলে দেশটির স্কুল পড়ুয়া শিক্ষার্থীরাও টিকার আওতায় আসবে।

দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডেন সোমবার এ ঘোষণা দিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

এর আগে ৩ ফেব্রুয়ারি দেশটিতে ফাইজারের টিকা ব্যবহারের জন্য প্রথম অনুমতি দেয়া হয়। সে সময় দেশটিতে ১৬ বছরের বেশি বয়সীদের এ টিকার নেয়ার জন্য অনুমোদন দেয়া হয়।

তবে ক্লিনিক্যাল ট্রায়ালে ফাইজারের টিকা ১২-১৫ বছর বয়সীদের মধ্যে ১০০ ভাগ কার্যকর বলে প্রমাণ হয়। যদিও শিশুদের জন্য অন্য টিকাগুলো দেয়ার ক্ষেত্রে তেমন কোনো উৎসাহ দেখা যায়নি।

বিশ্বজুড়ে এখন পর্যন্ত ১৭ কোটি ৯২ লাখ মানুষের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৩৮ লাখ ৮২ হাজার। এদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন চল্লিশ বছরের বেশি বয়সীরা। আর সবচেয়ে কম রয়েছে শিশু-কিশোররা। তবে করোনায় বিশ্বের সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি নিউজিল্যান্ড।

সালমান মুক্তাদিরের শ্বশুরের আরেক প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান
  • ০৩ অক্টোবর ২০২৬
র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশে শাখা…
  • ০৩ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৩ অক্টোবর ২০২৬
২০২৬ সালের এসএসসি বোর্ড বৃত্তির ফল প্রকাশ
  • ০৩ অক্টোবর ২০২৬
যবিপ্রবির হলে গোসলের সিরিয়াল নিয়ে সহপাঠীকে থাপ্পড়, ফাটল কান…
  • ০৩ অক্টোবর ২০২৬
আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬