মহাত্মা গান্ধীর নাতনীর ৭ বছরের কারাদণ্ড

০৮ জুন ২০২১, ০২:০০ PM
আশিস লতা রামগোবিন

আশিস লতা রামগোবিন © ফাইল ফটো

আর্থিক প্রতারণা ও জালিয়াতির অভিযোগে ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর নাতনী আশিস লতা রামগোবিনকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন দক্ষিণ আফ্রিকার একটি আদালত। 

সোমবার (৭ জুন) কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত। 

দক্ষিণ আফ্রিকায় এস আর মহারাজ নামে এক ব্যবসায়ীর কাছ থেকে আশিস লতা রামগোবিন ৬০ লাখ র‌্যান্ড (দক্ষিণ আফ্রিকান মুদ্রা) নিয়েছিলেন। ভারত থেকে দেশটিতে পণ্য রফতানির নামে ওই টাকা নিয়েছিলেন তিনি। এছাড়া ব্যবসার লভ্যাংশ দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছিলেন ওই ব্যবসায়ীকে।

পরে চুক্তি অনুযায়ী কোনো পণ্য রফতানি করা হয়নি বলে অভিযোগ ওঠে। একপর্যায়ে আদালতে মামলা হলে শুনানির পর সোমবার দক্ষিণ আফ্রিকার ডারবান শহরের স্পেশালাইজড কমার্শিয়াল ক্রাইম কোর্ট আশিস লতা রামগোবিনকে দোষী সাব্যস্ত করেন এবং ৭ বছরের কারাদণ্ড দেন।

উল্লেখ্য, মহাত্মা গান্ধীর নাতনী লতা রামগোবিন মানবাধিকার কর্মী এলা গান্ধী ও পরলোকগত মেওয়া রামগোবিন্দের মেয়ে।

শেষ মুহূর্তে টাকা নিয়ে বিশেষ সুবিধা প্রদানের অভিযোগ নির্বাচ…
  • ০৩ অক্টোবর ২০২৬
তিতুমীর কলেজে শিবিরের নবীন বরণের ব্যানার ছেঁড়ার অভিযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকার পরামর্শ …
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি ব্র্যাক অ্যাকাডেমিতে, আবেদন ১০ অক্ট…
  • ০৩ অক্টোবর ২০২৬
নতুন উপাচার্যের বক্তব্য নিয়ে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ, …
  • ০৩ অক্টোবর ২০২৬
১৫ সিনিয়র স্টাফ নার্স নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড…
  • ০৩ অক্টোবর ২০২৬