বাতিল হয়ে গেল পশ্চিমবঙ্গের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা

০৮ জুন ২০২১, ০৮:৪২ AM
ভারতের পশ্চিমবঙ্গের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছে

ভারতের পশ্চিমবঙ্গের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছে © ফাইল ফটো

ভারতের পশ্চিমবঙ্গে দশম শ্রেণীর মাধ্যমিক ও দ্বাদশ শ্রেণীর উচ্চ মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত বাতিল হয়ে গেছে। সোমবার (৭ জুন) রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদ সম্মেলনে এ ঘোষণা জানিয়ে দেন। ভয়েস অব আমেরিকার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়েছে, করোনার কারণে পরীক্ষা হবে কি-না তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। সরকারের পাশাপাশি পরীক্ষার্থী ও অভিভাবকদের নিকট জানতে চাওয়া হয়েছিল, করোনা পরিস্থিতিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া ঠিক হবে কি-না।

সোমবার দুপুরের মধ্যে উত্তর ইমেইলে জানাতে বলা হয়েছিল। সে অনুযায়ী ৩৪ হাজার ইমেইল জমা পড়ে। এতে বেশিরভাগই মত দেন, পরীক্ষা বাতিল করা হোক। সে অনুযায়ী মুখ্যমন্ত্রী এ দুই গুরুত্বপূর্ণ পরীক্ষা বাতিল ঘোষণা করলেন। আগামী সাত দিনের মধ্যে পরীক্ষার বিকল্প পদ্ধতি জানিয়ে দেওয়া হবে।

পশ্চিমবঙ্গে সিবিএসই ও আইসিএসই পরীক্ষা আগেই অনির্দিষ্টকাল পিছিয়ে দেওয়া হয়েছে। তবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা বেশি। সে জন্য তাঁরা দুশ্চিন্তার মধ্যে ছিলেন পরীক্ষা নিয়ে। তবে পরীক্ষা বাতিলের ঘোষণার পর সেই দুশ্চিন্তা থেকে মুক্ত হলেন পরীক্ষার্থীরা।

শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আবেদন ২৫ অক্টো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শেষ মুহূর্তে টাকা নিয়ে বিশেষ সুবিধা প্রদানের অভিযোগ নির্বাচ…
  • ০৩ অক্টোবর ২০২৬
তিতুমীর কলেজে শিবিরের নবীন বরণের ব্যানার ছেঁড়ার অভিযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকার পরামর্শ …
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি ব্র্যাক অ্যাকাডেমিতে, আবেদন ১০ অক্ট…
  • ০৩ অক্টোবর ২০২৬
নতুন উপাচার্যের বক্তব্য নিয়ে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ, …
  • ০৩ অক্টোবর ২০২৬