তাইওয়ানে বাড়ল বিধিনিষেধ, বন্ধ থাকছে শিক্ষাপ্রতিষ্ঠান

০৭ জুন ২০২১, ১১:০৮ AM
তাইওয়ানে বাড়ল বিধিনিষেধ

তাইওয়ানে বাড়ল বিধিনিষেধ © সংগৃহীত

চলমান করোনা মহামারতে করোনা সংক্রমণ রোধ করতে আরও একদফা বিধিনিষেধ বৃদ্ধি করল তাইওয়ান। ২ সপ্তাহ বিধিনিষেধ বাড়িয়ে আগামী ২৮ জুন পর্যন্ত কার্যকর করা হয়েছে। করোনা সংক্রমণ এখনও নিয়ন্ত্রণে আসেনি বলে আজ সোমবার দেশটির সরকার এ ঘোষণা দিয়েছে।

কয়েক মাস ধরে করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকার পর তাইওয়ানে সম্প্রতি সংক্রমণ হঠাৎ বেড়ে গেছে। এ পরিস্থিতিতে সেখানে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

বিধিনিষেধের আওতায় সমাবেশ নিষিদ্ধ ও বিনোদন কেন্দ্রগুলো বন্ধ থাকবে। এছাড়া শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস করার নির্দেশ দেয়া হয়েছে।

তাইওয়ানের প্রিমিয়ার সু সেন-চ্যাংয়ের সঙ্গে বৈঠকের পর মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, স্বাস্থ্যমন্ত্রী চেন শিহ-চুং পরবর্তী সময়ে এ বিষয়ে আরও বিস্তারিত জানাবেন। এই মুহূর্তে মহামারি পরিস্থিতি এখনও স্থিতিশীল হয়নি বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে।

সরকারের বিধিনিষেধ বাড়ানোর এই সিদ্ধান্তকে দেশটিতে ব্যাপকভাবে সমর্থন জানানো হয়েছে।

গতকাল রোববার তাইওয়ানে ৩৪৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার আক্রান্তের সংখ্যা ছিল ৫১১ জন।

মহামারি শুরু হওয়ার পর এ পর্যন্ত দেশটিতে ১১ হাজার ২৯৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া মৃত্যু হয়েছে ২৬০ জনের।

সূত্র: রয়টার্স

ট্যাগ: লকডাউন
স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ভ্যানচালক আটক
  • ০৩ জুলাই ২০২৬
আওয়ামী লীগ আমলে তিন বাহিনীর পদবঞ্চিত ১৫০ সদস্য পেলেন ভূতাপে…
  • ০৩ জুলাই ২০২৬
শ্রমিক ইউনিয়ন নেতাকে পিটিয়ে হত্যা, ছাত্রদলের ২ নেতা বহিষ্…
  • ০৩ জুলাই ২০২৬
মাদকের সবচেয়ে বড় চালান আসে স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা দিয়ে…
  • ০৩ জুলাই ২০২৬
বড় পর্দায় বিশ্বকাপের খেলা দেখানোর স্থান গোয়েন্দা নজরদারিতে …
  • ০৩ জুলাই ২০২৬
নতুন ভোটার হওয়ার সময় বাড়ল
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence