ইভ্যালির প্রধান জনসংযোগ কর্মকর্তা শবনম ফারিয়া

০২ জুন ২০২১, ১১:৩০ PM

© সংগৃহীত

ই-কমার্স প্লাটফর্ম ইভ্যালির প্রধান জনসংযোগ কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। পাশাপাশি প্রতিষ্ঠানটির মিডিয়া এবং কমিউনিকেশন প্রধান হিসেবেও দায়িত্ব পালন করবেন এই অভিনেত্রী।

ইভ্যালির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার (১ জুন) থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন শবনম ফারিয়া।

ইভ্যালি কর্তৃপক্ষ মনে করেন, জনসংযোগ, মিডিয়া ও কমিউনিকেশন বিভাগের প্রধান হিসেবে গণমাধ্যম ও ইভ্যালির মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় করতে কাজ করে যাবেন টিভি নাটকের এ প্রজন্মের আলোচিত অভিনেত্রী শবনম ফারিয়া।

ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল বলেন, শবনম ফারিয়া দেশের মিডিয়ার খুবই পরিচিত এবং প্রিয় মুখ। তাকে ইভ্যালিতে পেয়ে আমরা আনন্দিত। আমাদের বিশ্বাস ইভ্যালির সাথে গণমাধ্যম ও অন্যান্য বাহ্যিক যোগাযোগের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

তিনি আরও বলেন, যাত্রার শুরু থেকেই আমাদের জনসংযোগ বিভাগের মাধ্যমে দেশের গণমাধ্যম ও ইভ্যালির মধ্যে সুসম্পর্ক বিদ্যমান। গণমাধ্যম তাদের পেশাদার অবস্থান থেকে ইভ্যালি নিয়ে সময়োপযোগী সংবাদ প্রকাশ করে আসছে যা এই দেশের ই-কমার্স খাতের উন্নতিতে অবদান রাখছে।

ট্যাগ: ইভ্যালি
ছাত্রদলের নতুন কমিটির নামে বিজ্ঞপ্তি, রিজভী বললেন ভূয়া
  • ০৩ জুলাই ২০২৬
ঝিনাইদহে ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার
  • ০৩ জুলাই ২০২৬
তেহরানে বাংলাদেশের স্পিকারের সাথে ইরানের স্পিকারের বৈঠক
  • ০৩ জুলাই ২০২৬
আসন বাড়লেও বাড়েনি আবাসন, গোপালগঞ্জ মেডিকেলে শাটডাউন দিয়ে বা…
  • ০৩ জুলাই ২০২৬
বাউফলে ভিন্ন পরিচয়ে ২ প্রকল্প বাগিয়ে নিলো একই প্রতিষ্ঠান, ন…
  • ০৩ জুলাই ২০২৬
বাবার জানাজায় উপস্থিত থাকছেন না মোজতবা আলী খামেনি
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence