নাইজেরিয়ায় স্কুলে গুলি চালিয়ে ২০০ শিশুকে অপহরণ

৩১ মে ২০২১, ১০:২৫ AM
নাইজেরিয়ায় ইসলামিক স্কুলের ২০০ শিশুকে অপহরণ

নাইজেরিয়ায় ইসলামিক স্কুলের ২০০ শিশুকে অপহরণ © সংগৃহীত

নাইজেরিয়ায় একটি ইসলামিক স্কুলে গুলি চালিয়ে প্রায় ২০০ শিশুকে অপহরণ করে নিয়ে গেছে বন্দুকধারীরা। স্থানীয় সময় রোববার (৩০) দেশটির তেজিনা শহরে এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনের জানিয়েছে এএফপি।

নাইজার পুলিশের মুখপাত্র ওয়াসিউ আবিওদুন জানিয়েছেন, দেশটির তেজিনা শহরের সালিহু টাঙ্কো ইসলামিক স্কুলে মোটরসাইকেলে এসে গুলিবর্ষণ করে হামলাকারীরা। গুলিতে সেখানকার একজন বাসিন্দা নিহত এবং আরও একজন আহত হন। পরে বন্দুকধারীরা শিশুদের অপহরণ করে নিয়ে যায়।

ওই স্কুলের এক কর্মকর্তা জানান, হামলাকারীরা প্রথমে শতাধিক শিশুকে অপহরণ করে। পরে বয়সে বেশি ছোট কয়েকটি শিশুকে ফেরত দিয়ে যায়। তাদের বয়স ৪ থেকে ১২ বছরের মধ্যে।

তবে ঠিক কতটি শিশুকে অপহরণ করা হয়েছে, সে ব্যাপারে তারা নিশ্চিত নয় বলে টুইটে জানিয়েছে সেখানকার স্থানীয় সরকার।

টুইটে রাজ্য সরকার জানিয়েছে, বয়সে বেশি ছোট এবং হাঁটতে পারে না- এ রকম ১১ শিশুকে মুক্ত করে দিয়েছে হামলাকারীরা।

সেখানকার গভর্নর সানি বেলো ওই শিশুদের দ্রুত ফিরিয়ে আনতে নিরাপত্তা সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন।

গত ২০ এপ্রিল নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের গ্রিনফিল্ড বিশ্ববিদ্যালয় থেকে বন্দুকধারীরা ২০ জনকে অপহরণ করে। স্কুলের একজন কর্মকর্তাকেও হত্যা করা হয়। পরিবার ও সরকারকে মুক্তিপণ দিতে বাধ্য করতে পাঁচ শিক্ষার্থীকে হত্যা করে অপহরণকারীরা। গত শনিবার ১৪ জনকে মুক্ত করা হয়।

নাইজেরিয়ার কেন্দ্র ও উত্তর-পশ্চিমে গ্রামাঞ্চলে লুটপাট, গবাদিপশু চুরি ও মানুষকে জিম্মি করছে বিভিন্ন সশস্ত্র দল। মুক্তিপণের জন্য অপরাধীরা গত বছরের ডিসেম্বর থেকে এ পর্যন্ত ৭৩০ শিক্ষার্থী ও শিশুকে অপহরণ করেছে।

মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬
এখনো উৎকণ্ঠা কাটেনি শতাধিক নিয়োগপত্র বঞ্চিতের, যাচ্ছেন অনশনে
  • ০৩ অক্টোবর ২০২৬
এভারকেয়ার হসপিটালে মেডিকেল অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ৭…
  • ০৩ অক্টোবর ২০২৬
কর কমিশনারের কার্যালয়ে নতুন বেতন স্কেলে বিভিন্ন গ্রেডে ৪৯ প…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিএনপি আমার সঙ্গে মুনাফেকি করেছে: জুনাঈদ আল হাবীব
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আবেদন ২৫ অক্টো…
  • ০৩ অক্টোবর ২০২৬