স্যালাইন দিয়ে করোনা পরীক্ষা, ফল মিলবে ৩ ঘণ্টায়

৩১ মে ২০২১, ০৮:২৬ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

আরটি-পিসিআর পদ্ধতির থেকেও সহজে করোনা পরীক্ষার পদ্ধতি উদ্ভাবন করেছে ভারতের একদল বিজ্ঞানী। নতুন এই পদ্ধতিতে স্যালাইন দিয়ে মাত্র তিন ঘণ্টায় পাওয়া যাবে এই পরীক্ষার ফল। এর জন্য প্রয়োজন হবে না কোনো প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর।

নতুন এই পদ্ধতির উদ্ভাবক নাগপুরের এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানী কৃষ্ণ খৈরনারের নেতৃত্বাধীন একদল বিজ্ঞানী। নতুন পদ্ধতিতে কিভাবে করোনা পরীক্ষা করা হবে, তা নিয়ে টুইটারে একটি ভিডিও পোস্ট করেন খৈরনার। খবর আনন্দবাজার পত্রিকার।

কৃষ্ণ খৈরনা জানান, এই পদ্ধতিতে যে কেউ নমুনা সংগ্রহ করতে পারেন। একটি টিউবের মধ্যে রাখা থাকবে স্যালাইনের পানি। ওই পানি মুখে নিয়ে ১৫ সেকেন্ড ধরে কুলকুচা করতে হবে। এরপর তা ওই টিউবেই রাখতে হবে। এটাই নমুনা সংগ্রহের পদ্ধতি। ওই নমুনা ল্যাবে নিয়ে অন্য একটি বাফার সলিউশনের সঙ্গে মিশিয়ে ঘরের তাপমাত্রায় আধাঘণ্টার মতো রেখে দিতে হবে। তারপর ওই তরল নমুনাটি ৯৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ছয় মিনিট ধরে ফোটালেই তা থেকে আরএনএ পাওয়া যাবে। আর তা থেকে সহজেই জানা যাবে, সংশ্লিষ্ট ব্যক্তি করোনায় আক্রান্ত কি না।

নতুন পদ্ধতিতে খুব সহজে এবং কম সময়ে করোনা পরীক্ষা সম্ভব বলে জানান খৈরনার। নতুন পদ্ধতিকে অনুমোদনও দিয়েছে আইসিএমআর।

মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬
এখনো উৎকণ্ঠা কাটেনি শতাধিক নিয়োগপত্র বঞ্চিতের, যাচ্ছেন অনশনে
  • ০৩ অক্টোবর ২০২৬
এভারকেয়ার হসপিটালে মেডিকেল অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ৭…
  • ০৩ অক্টোবর ২০২৬
কর কমিশনারের কার্যালয়ে নতুন বেতন স্কেলে বিভিন্ন গ্রেডে ৪৯ প…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিএনপি আমার সঙ্গে মুনাফেকি করেছে: জুনাঈদ আল হাবীব
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আবেদন ২৫ অক্টো…
  • ০৩ অক্টোবর ২০২৬