ভারতে আবারও কমছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা

২৫ মে ২০২১, ১০:৫১ AM
ভারতে কমছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা

ভারতে কমছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা © সংগৃহীত

অবশেষে আবারও কমতে শুরু করেছে করোনা মহামারিতে বিপর্যস্ত ভারতের আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত দিনের তুলনায় আজ মঙ্গলবার নতুনভাবে আক্রান্তের সংখ্যা কমে দুই লাখের নিচে এসেছে এবং মৃত্যুও নেমে এসেছে ৪ হাজারের নিচে।

আজ মঙ্গলবার (২৫ মে) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৪২৭ জন। যা গতকাল সোমবারের তুলনায় প্রায় ২৬ হাজার কম। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৬৯ লাখ ৪৮ হাজার ৮৭৪ জনে।

আরও দেখুন: এক মিনিটেই শনাক্ত হবে করোনা

এছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৫১১ জন। এতে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৭ হাজার ২৩১ জনে। এর আগে সোমবার দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ৪ হাজার ৪৫৪ জন রোগী মারা গিয়েছিলেন। অর্থাৎ মঙ্গলবার দেশটিতে মৃতের সংখ্যা কমেছে প্রায় এক হাজার।

আরও দেখুন: দেশে প্রথমবারের মতো দুইজনের শরীরে ‘ব্ল্যাক ফাঙ্গাস’ শনাক্ত

দৈনিক আক্রান্তের থেকে বেশি মানুষ সুস্থ হয়ে ওঠাতেই কমছে সক্রিয় রোগীর সংখ্যা। এক সময় তা ছিল ৩৭ লাখেরও বেশি। গত দু’সপ্তাহে কমতে কমতে সেই সংখ্যা ২৫ লাখের ঘরে নেমে এসেছে। গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগী কমেছে ১ লাখ ৬০ হাজারের বেশি। ফলে দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ২৫ লাখ ৮৬ হাজার ৭৮২ জন।

সূত্র: এএনআই

ভূমিকম্পে চাপা পড়া বারদুয়ারী মসজিদ, স্বপ্নের সূত্রে খুঁজে প…
  • ২০ মার্চ ২০২৬
নবীজী (সা.) ও সাহাবাদের জীবনে ঈদ: আনন্দ, ইবাদত ও মানবিকতার …
  • ২০ মার্চ ২০২৬
ইরানি বিপ্লবী গার্ডের মুখপাত্র জেনারেল নায়িনি নিহত
  • ২০ মার্চ ২০২৬
ইতিহাস, স্থাপত্য ও ঐতিহ্যে বাংলাদেশের উল্লেখযোগ্য ঈদগাহ
  • ২০ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ, আবেদন শেষ ২৩ মার্চ
  • ২০ মার্চ ২০২৬
ঢাবি পরীক্ষা নিয়ন্ত্রকের গ্রামের বাড়ি আগুনে পুড়ে ছাই, ক্ষয়ক…
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence