ভারতে কমেছে আক্রান্ত, মৃত্যু ছাড়াল ৩ লাখ

২৪ মে ২০২১, ১২:১৯ PM
করোনায় মৃত্যু

করোনায় মৃত্যু © সংগৃহিত

ভারতে প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। দেশটিতে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩ লাখ।

সোমবার (২৪ মে) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২ লাখ ২২ হাজার ৩১৫ জন। যা রোববারের তুলনায় প্রায় ১৮ হাজার কম। দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৬৭ লাখ ৫২ হাজার ৪৪৭ জনে।

আরো পড়ুন ভারতে কমছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা

এছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজার ৪৫৪ জন। এতে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৩ হাজার ৭২০ জনে। এর আগে রোববার দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ৩ হাজার ৭৪১ জন রোগী মারা গিয়েছিলেন।

জানা গেছে, ভারতের অধিকাংশ রাজ্যেই দৈনিক সংক্রমণের লাগামছাড়া পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে। সেজন্যই ধীরে ধীরে কমছে দৈনিক আক্রান্তের সংখ্যা। তামিলনাড়ু ছাড়া কোনো রাজ্যেই দৈনিক সংক্রমণ ৩০ হাজারের বেশি না। তামিলনাড়ুতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩৫ হাজার ৪৮৩ জন। মহারাষ্ট্রে ২৬ হাজার ৬৭২ জন, কর্নাটকে ২৫ হাজার ৯৭৯ জন, কেরলে ২৫ হাজার ৮২০ জন। পশ্চিমবঙ্গ এবং অন্ধ্রপ্রদেশে সংখ্যাটা ১৮ হাজারের ঘরে। ওড়িশাতে ১২ হাজার ৮৫২, রাজস্থানে ৬ হাজার ৫২১ এবং পঞ্জাবে ৫ হাজার ২১ জন আক্রান্ত হয়েছেন গত ২৪ ঘণ্টায়। বাকি সব রাজ্যের দৈনিক সংক্রমণ রয়েছে ৫ হাজারের নিচে।

মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬
এখনো উৎকণ্ঠা কাটেনি শতাধিক নিয়োগপত্র বঞ্চিতের, যাচ্ছেন অনশনে
  • ০৩ অক্টোবর ২০২৬
এভারকেয়ার হসপিটালে মেডিকেল অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ৭…
  • ০৩ অক্টোবর ২০২৬
কর কমিশনারের কার্যালয়ে নতুন বেতন স্কেলে বিভিন্ন গ্রেডে ৪৯ প…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিএনপি আমার সঙ্গে মুনাফেকি করেছে: জুনাঈদ আল হাবীব
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আবেদন ২৫ অক্টো…
  • ০৩ অক্টোবর ২০২৬