বিশ্বে করোনা শনাক্ত ছাড়াল পৌনে ১৭ কোটি

২৪ মে ২০২১, ০৮:৫৯ AM
করোনা শনাক্ত

করোনা শনাক্ত © সংগৃহিত

বিশ্বব্যাপী প্রাণঘাতী মহামারি করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা প্রতিদিনই বেড়ে চলছে। এখন পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৬ কোটি ৭৫ লাখ ১৬ হাজার ৩৬৯ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৪ লাখ ৭৮ হাজার ১৮৭ জন।

সোমবার (২৪ মে) সকাল ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে বিশ্বে ৯ হাজার ৫৩৪ জন মারা গেছেন। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় ৪ লাখ ৭৮ হাজার। আর এখন পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন মোট ১৪ কোটি ৮৫ লাখ ২৯ হাজার ১৭৯ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ কোটি ৩৮ লাখ ৯৬ হাজার ৬৬০ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ৪ হাজার ৮৭ জনের। আর সুস্থ হয়েছেন দুই কোটি ৭৫ লাখ ২ হাজার ২৫৫ জন।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় এরপরই রয়েছে ভারত। প্রায় এক মাস ধরে দেশটিতে দৈনিক সংক্রমণের সংখ্যা বিশ্বে সর্বোচ্চ। ভারতে এখন পর্যন্ত ২ কোটি ৬৭ লাখ ৫১ হাজার ৬৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৩ লাখ ৩ হাজার ৭৫১ জনের। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৩৭ লাখ ২০ হাজার ৯১৯ জন।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ কোটি ৬০ লাখ ৮৩ হাজার ৫৭৩ জন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৪৯ হাজার ১৮৫ জনের। আর সুস্থ হয়েছেন ১ কোটি ৪৪ লাখ ৬২ হাজার ৪৩২ জন।

তালিকার পরবর্তী অবস্থানে থাকা দেশগুলো হলো- চতুর্থ ফ্রান্স, পঞ্চম তুরস্ক, ষষ্ঠ রাশিয়া, সপ্তম যুক্তরাজ্য, অষ্টম ইতালি, নবম জার্মানি এবং দশম স্পেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

ছাত্রদলের নতুন কমিটির নামে বিজ্ঞপ্তি, রিজভী বললেন ভূয়া
  • ০৩ জুলাই ২০২৬
ঝিনাইদহে ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার
  • ০৩ জুলাই ২০২৬
তেহরানে বাংলাদেশের স্পিকারের সাথে ইরানের স্পিকারের বৈঠক
  • ০৩ জুলাই ২০২৬
আসন বাড়লেও বাড়েনি আবাসন, গোপালগঞ্জ মেডিকেলে শাটডাউন দিয়ে বা…
  • ০৩ জুলাই ২০২৬
বাউফলে ভিন্ন পরিচয়ে ২ প্রকল্প বাগিয়ে নিলো একই প্রতিষ্ঠান, ন…
  • ০৩ জুলাই ২০২৬
বাবার জানাজায় উপস্থিত থাকছেন না মোজতবা আলী খামেনি
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence