মৃত্যুপথযাত্রী মুসলিম রোগীকে কালেমা শোনালেন হিন্দু ডাক্তার

২২ মে ২০২১, ০১:২৪ PM
চিকিৎসক রেখা কৃষ্ণা

চিকিৎসক রেখা কৃষ্ণা © ছবি : সংগৃহীত

ভারতের কেরালার তিরুবনন্তপুরমের পলাক্কড় জেলার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত রেখা কৃষ্ণা করোনাকালে ভয়াবহ দুঃসময়ে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত তৈরি করেছেন। এক মৃত্যু পথযাত্রী মুসলিম নারীকে ইসলাম ধর্মের পবিত্র কালেমা শুনিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগের সময় প্রশান্তি লাভের সুযোগ করে দিয়েছেন।

ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এর একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেই হাসপাতালে ভেন্টিলেটর সাপোর্টে ভর্তি ছিলেন এক মুসলিম নারী। মৃত্যুপথযাত্রী তিনি। নিঃশ্বাস ত্যাগের আগে কিছু যেন খুঁজছিলেন ওই রোগী এমনিই মনে হয় চিকিৎসকের। তাই দেরি না করে ওই রোগীর কানে কানে ডা. কৃষ্ণা শোনালেন ইসলাম ধর্মের পবিত্র কালেমা- লা ইলাহা ইল্লাল্লাহু, মুহাম্মাদুর রসুলুল্লাহ। তারপর শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময়ে এক ধরনের প্রশান্তি লক্ষ্য করেন চিকিৎসক।

এরপরই ওই চিকিৎসক তার এক সহকর্মীর বিষয়টি আলোচনা করলে ওই সহকর্মী সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিষয়টি সকলের কাছে তুলে ধরেন। ভাইরাল হয় এই ঘটনা। সম্প্রীতির প্রতীক হিসেবে তাকে প্রশংসায় ভরিয়ে দেয় সকলে। কিন্তু তারপরেও অনেকের প্রশ্ন, হিন্দু হওয়া সত্ত্বেও ওই সময়ে চিকিৎসক জানলেন কী করে যে কলমা পড়তে হবে।

এই প্রশ্নের উত্তরে ওই চিকিৎসক বলেন, ‘আমি জন্মেছি ও বড় হয়েছি দুবাইতে। মুসলিমদের নানা প্রথা সম্পর্কে আমি অবহিত। আমি এরকম একটি পরিবেশে বড় হয়েছি যেখানে সমস্ত বিশ্বাসকে মর্যাদা দেওয়া হয়। ’ 

তিনি বলেন, ‘আমি আমার কর্তব্য করেছি। এটা কোনও ধর্মীয় আচার পালন করিনি, শুধু মানবিকতার কাজ করেছি।’ অপর এক চিকিৎসক বলেন, ‘অনেকেই শেষ সময়ে কাছের মানুষদের দেখতে চান। তবে ডা. কৃষ্ণা যা করেছেন তা প্রশংসার দাবি রাখে। ’ 

এ ঘটনার প্রশংসায় ইসলামিক স্কলার আব্দুল হামিদ ফয়জল বলেন, ‘মন ছুঁয়ে যাওয়া কাজ করেছেন চিকিৎসক। চিকিৎসকরাই তো সম্প্রীতির প্রতীক। তার এই মহান আচরণ অনেক কিছু শিক্ষা দেবে। ’

সূত্র: হিন্দুস্তান টাইমস, নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস 

মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬
এখনো উৎকণ্ঠা কাটেনি শতাধিক নিয়োগপত্র বঞ্চিতের, যাচ্ছেন অনশনে
  • ০৩ অক্টোবর ২০২৬
এভারকেয়ার হসপিটালে মেডিকেল অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ৭…
  • ০৩ অক্টোবর ২০২৬
কর কমিশনারের কার্যালয়ে নতুন বেতন স্কেলে বিভিন্ন গ্রেডে ৪৯ প…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিএনপি আমার সঙ্গে মুনাফেকি করেছে: জুনাঈদ আল হাবীব
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আবেদন ২৫ অক্টো…
  • ০৩ অক্টোবর ২০২৬