ফিলিস্তিনে হামলা

মেয়েকে সঙ্গে নিয়ে ফিলিস্তিনি শিশুদের পাশে থাকার ঘোষণা আফ্রিদির

২০ মে ২০২১, ১২:৩৯ PM
ফিলিস্তিনের পতাকা হাতে শহীদ আফ্রিদি ও তার মেয়ে

ফিলিস্তিনের পতাকা হাতে শহীদ আফ্রিদি ও তার মেয়ে © সংগৃহীত

ফিলিস্তিনে ইসরায়েলি দখলদার বাহিনীর হামলায় গত ১০ মে থেকে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে অন্তত ২২৭ জন। এর মধ্যে ৬৪ জনই শিশু। ইসরায়েলের এই আগ্রাসনে ফুঁসে উঠেছেন ক্রিকেটারসহ বিশ্ববরেণ্য ব্যক্তিরা।

এবার নিজের মেয়েকে সঙ্গে নিয়ে ফিলিস্তিনের পতাকা উড়িয়ে টুইটারে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। উর্দু ভাষায় আফ্রিদি লিখেছেন, ‘ফিলিস্তিনের শিশুরা, তোমাদের জন্য এই বার্তা। আমরা তোমাদের থেকে অনেক দূরে আছি। কিন্তু আমাদের হৃদস্পন্দন তোমাদের সাথেই চলছে।’

পাকিস্তান ক্রিকেটের সাবেক এই অধিনায়ক টুইটারে দেয়া বার্তায় সাহস জুগিয়ে বলেন, ‘বর্তমানের উদ্বেগপূর্ণ সময় পেরিয়ে শিগগিরই শান্তি পাবে ফিলিস্তিন। আমাদের বাবা ও তাদের বাবারও হৃদস্পন্দন ছিল তোমাদের পূর্বপুরুষদের সঙ্গে। কষ্ট, ভয়, উদ্বেগ- এসব সাময়িক। দুঃখের এই সময়টা চিরস্থায়ী নয়।’

মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬
এখনো উৎকণ্ঠা কাটেনি শতাধিক নিয়োগপত্র বঞ্চিতের, যাচ্ছেন অনশনে
  • ০৩ অক্টোবর ২০২৬
এভারকেয়ার হসপিটালে মেডিকেল অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ৭…
  • ০৩ অক্টোবর ২০২৬
কর কমিশনারের কার্যালয়ে নতুন বেতন স্কেলে বিভিন্ন গ্রেডে ৪৯ প…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিএনপি আমার সঙ্গে মুনাফেকি করেছে: জুনাঈদ আল হাবীব
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আবেদন ২৫ অক্টো…
  • ০৩ অক্টোবর ২০২৬