ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর ঘোষণা সাব্বির, সানি ও তাসকিনদের

১৯ মে ২০২১, ০৫:৫৩ PM
ক্রিকেটার সাব্বির রহমান, আরাফাত সানি ও তাসকিন আহমেদ

ক্রিকেটার সাব্বির রহমান, আরাফাত সানি ও তাসকিন আহমেদ © ফাইল ফটো

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বোমা হামলার প্রতিবাদে এবার সরব হলেন দেশের ক্রীড়াঙ্গনের তারকারা। ফিলিস্তিনিদের পাশে দাঁড়ালেন বেশ কয়েকজন ক্রিকেটার, ফুটবলার ও তীরন্দাজ।

নিজেদের ফেসবুক একাউন্টে ফিলিস্তিনের পাশে থাকার ঘোষণা দিয়েছেন ক্রিকেটার সাব্বির রহমান। তিনি লিখেছেন, ‘আমি, সাব্বির রহমান, বাংলাদেশ থেকে ফিলিস্তিনিদের সঙ্গে দাঁড়াচ্ছি।’

সাব্বিরের ওই পোস্টটিকে শেয়ার করেছেন জাতীয় দলের এক সময়কার নিয়মিত স্পিনার আরাফাত সানি। তিনি লিখেছেন, ‘এটা দেখে ভালো লাগছে আমাদের ক্রিকেটাররা ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করছেন।’

পেসার তাসকিন আহমেদ লিখেছেন, ‘আমি, তাসকিন আহমেদ, বাংলাদেশ থেকে ফিলিস্তিনিদের সঙ্গে দাঁড়াচ্ছি।’

ফিলিস্তিনের পতাকা পোস্টে জুড়ে দিয়ে মুশফিকুর রহিম লিখেছিলেন, ‘আমি, মুশফিকুর রহিম, বাংলাদেশ থেকে ফিলিস্তিনিদের সঙ্গে দাঁড়াচ্ছি।’ ​ছবির এক কোণায় লেখা ‘শক্ত থাকো, ফিলিস্তিন।’

আরও পড়ুন: জুনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে চায় শিক্ষা মন্ত্রণালয়

জাতীয় ফুটবল দলের গোলকিপার আশরাফুল রানা তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, ‘রক্ষা করো ফিলিস্তিনকে’। স্ট্রাইকার মোহাম্মদ জুয়েল লিখেছেন, ‘আমি ফিলিস্তিনের পাশে আছি। মুক্ত করে দাও ফিলিস্তিনকে।’

এ ছাড়াও জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার তকলিস আহমেদ ও মিডফিল্ডার ইমন মাহমুদরাও নিজের ফেসবুক পেজে ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদ জানিয়েছেন। নির্যাতিতদের জন্য দোয়া করেছেন।

আরও পড়ুন: মেডিকেল ভর্তি পরীক্ষার ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

স্ট্রাইকার তকলিস আহমেদ লিখেছেন, ‘আমি ফিলিস্তিনের পাশে আছি। মুক্ত করে দাও ফিলিস্তিনকে।’

হামিদুর রহমান রিমন লিখেছেন, ‘ফিলিস্তিনের জন্য সবাই দোয়া করবেন, আমিও পাশে আছি ফিলিস্তিনের।’

অন্যদিকে, তীরন্দাজ রোমান সানা ফেসবুকে নিজের প্রোফাইলে লিখেছেন, ‘আসসালামু আলাইকুম... হ্যাশট্যাগ কেন দেবো? কেয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করলে যেন বলতে পারি জীবন দিতে পারি নাই কিন্তু মজলুম ভাইদের পাশে থেকে ইসলামের পক্ষে ছিলাম!’ সঙ্গে সেভ প্যালেস্টাইন, সেভ আকসা, সেভ মুসলিম ছাড়াও একাধিক হ্যাশট্যাগ ব্যবহার করেন তিনি।

পোস্টের শেষে গিয়ে রোমান সানা লেখেন, ‘আল্লাহ ফিলিস্তিনকে হেফাজত করুক, আমিন!’

ছাত্রদলের নতুন কমিটির নামে বিজ্ঞপ্তি, রিজভী বললেন ভূয়া
  • ০৩ জুলাই ২০২৬
ঝিনাইদহে ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার
  • ০৩ জুলাই ২০২৬
তেহরানে বাংলাদেশের স্পিকারের সাথে ইরানের স্পিকারের বৈঠক
  • ০৩ জুলাই ২০২৬
আসন বাড়লেও বাড়েনি আবাসন, গোপালগঞ্জ মেডিকেলে শাটডাউন দিয়ে বা…
  • ০৩ জুলাই ২০২৬
বাউফলে ভিন্ন পরিচয়ে ২ প্রকল্প বাগিয়ে নিলো একই প্রতিষ্ঠান, ন…
  • ০৩ জুলাই ২০২৬
বাবার জানাজায় উপস্থিত থাকছেন না মোজতবা আলী খামেনি
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence