‘একটা পাগল ভিসি, তোকে পরে দেখব’ হুমকি বিশ্বভারতী উপাচার্যকে

১৩ মে ২০২১, ০৯:৫১ AM
বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল

বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল © জি নিউজ

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নির্বাচনে ২০০ আসনের লক্ষ্য বেঁধে দিয়েছিলেন অমিত শাহ। কিন্তু ধারেকাছেও ঘেঁষতে পারেনি বিজেপি। কেন এমন হাল? সে নিয়ে আলোচনা সভা ডেকে বিতর্ক সৃষ্টি করেছিলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। সমালোচনার মুখে তা বাতিল করেছে কর্তৃপক্ষ। গোটা ঘটনায় উপাচার্যকে পরে দেখে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।

অনুব্রত বলেন, ‘একটা পাগল ভিসি। বিশ্বভারতীতে কোনওদিন রাজনীতি হয় না। আমরা ইন্দিরা গান্ধীকে দেখেছি, রাজীব গান্ধীকে দেখেছি। ওরা হেলিকপ্টার নামাত না। ওর এত দুঃসাহস মানছে না বাংলার মানুষ। এখন সামনে করোনা। আগে করোনার জন্য মানুষের পাশে থাকি। তোকে পরে দেখব।’

উপাচার্যের তত্ত্বাবধানে আগামী ১৮ মে আলোচনা সভা ডেকেছিল বিশ্বভারতী। বিষয় ‘কেন পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটে জিততে পারল না বিজেপি।’ এ ধরনের দলীয় আলোচনা বিশ্বভারতীর মান ক্ষুন্ন করছে বলে দাবি করেন আশ্রমিক, শিক্ষার্থী থেকে সাধারণ মানুষ। বিতর্কের জেরে অনিবার্য কারণে আলোচনা সভা বাতিলের ঘোষণা করে বিশ্বভারতী কর্তৃপক্ষ। খবর: জিনিউজ।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬