‘যুক্তরাষ্ট্র-ভারতের জোটে গেলে বাংলাদেশ ঢাকা-বেইজিং সম্পর্ককে খারাপ করবে’

১০ মে ২০২১, ০৯:০৩ PM
ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং © সংগৃহীত

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, ‘যুক্তরাষ্ট্র, জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার কৌশলগত জোট কোয়াড-এ বাংলাদেশের অংশগ্রহণ ঢাকা-বেইজিং সম্পর্ককে যথেষ্ট খারাপ করবে।’

সোমবার সকালে ঢাকায় ডিপলোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিক্যাব) সাংবাদিকদের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময়ের সময় এ মন্তব্য করেন চীনের রাষ্ট্রদূত।

সপ্তাহ দুয়েক আগে অর্থাৎ গত এপ্রিলের শেষের দিকে চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়েই ফেংহি ঢাকা সফর করেন। এ সময় কোয়াডসহ অন্যান্য বিষয়ে চীন বাংলাদেশের সহযোগিতা চেয়েছিল বলে জানান চীনের রাষ্ট্রদূত লি জিমিং।’

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত বলেন, ‘চীন সব সময় মনে করে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কোয়াড হচ্ছে চীনবিরোধী একটি ছোট গ্রুপ। আমি খুব স্পষ্ট করেই বলতে চাই, অর্থনৈতিক প্রস্তাবের কথা বললেও এতে নিরাপত্তা ইস্যু আছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সুর মিলিয়ে জাপানও এখানে চীনের বিরুদ্ধে বলছে।’

কোয়াডে অংশগ্রহণের বিষয়ে বাংলাদেশকে সতর্ক করে চীনের রাষ্ট্রদূত বলেন, ‘এই প্রেক্ষাপটে বলব, এ ধরনের ছোট গোষ্ঠী বা ক্লাবে যুক্ত হওয়ার ভাবনাটা ভালো না। বাংলাদেশ এতে যুক্ত হলে তা আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক যথেষ্ট খারাপ করবে।’

সোমবারের ভার্চুয়াল মতবিনিময় সভায় ডিক্যাব সভাপতি পান্থ রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক এ কে এম মঈনুদ্দীন।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬