তিন দশকে সর্বাধিক ১৮.৩ শতাংশ প্রবৃদ্ধি চীনে

১৬ এপ্রিল ২০২১, ০৬:৫১ PM

© ফাইল ফটো

অর্থবছরের প্রথম ত্রৈমাসিক প্রতিবেদনে চীন জানিয়েছে, মহামারি করোনাভাইরাসের প্রকোপের মধ্যেও দেশটি প্রায় তিন দশকের মধ্যে সর্বোচ্চ ১৮ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে।

পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি ১৯৯২ সালের পর থেকে এ পর্যন্ত সময়ে ২০২১ সালের প্রথম ত্রৈমাসিকে সবচেয়ে ভালো প্রবৃদ্ধি পেয়েছে। শুক্রবার চীন সরকারের প্রতিবেদনে এমন তথ্য দেওয়া হয়েছে। ১৯৯২ সাল থেকে নিয়মিত ত্রৈমাসিক প্রবৃদ্ধির তথ্য জানিয়ে আসছে চীন সরকার। সেই শুরু থেকে এ পর্যন্ত এবারই সবচেয়ে ভাল অবস্থানে রয়েছে চীনে অর্থনীতি।

মহামারি করোনাভাইরাসের প্রকোপের মুখে পড়ে গত বছরের প্রথম ত্রৈমাসিকে অর্থনীতির সিংহভাগ কার্যক্রম বন্ধ ছিল। জানুয়ারি থেকে মার্চে প্রবৃদ্ধি হয়েছিল শূন্য দশমিক ৬ শতাংশ। চতুর্থ ত্রৈমাসিকে তা ৬ দশমিক ৫ শতাংশে গিয়ে ঠেকে।

চীনের অর্থনীতি ভালোভাবেই ঘুরে দাঁড়াচ্ছে। মহামারির মধ্যে গোটা ২০২০ সালে বিশ্বের অন্যান্য যে কোনো দেশের চেয়ে ভালো অর্থনৈতিক অগ্রগতি এনেছে চীন। পুরো বছরের হিসাবে ২০২০ সালে ২ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে করোনাভাইরাসের উৎস দেশটি। চীনা কর্তৃপক্ষ গত বছরের অর্থনৈতিক গতিকে ‘যতটা আশা করা হয়েছিল তার চেয়ে ভালো’ বলে আখ্যা দেয়।

চীনের অভ্যন্তরে মানুষজনের চাহিদা বাড়ছে। আগের বছরের একই মাসের তুলনায় গত মাসে আমদানি ৩৮ শতাংশের বেশি বেড়েছে। অন্যদিকে, একইভাবে ৩১ শতাংশ বেড়েছে চীনের রপ্তানি।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬