কোহলির চার বছরের রাজত্বের অবসান, শীর্ষে বাবর আজম

১৪ এপ্রিল ২০২১, ১১:৫১ PM
ভিরাট কোহলি ও বাবর আজম

ভিরাট কোহলি ও বাবর আজম © ফাইল ফটো

দীর্ঘ প্রায় চার বছর ধরে একদিনের আন্তর্জাতিক ম্যাচে সেরা ব্যাটসম্যানের মুকুট ধরে রেখেছিলেন ভারতের অধিনায়ক ভিরাট কোহলি। তবে তাকে রাজত্ব থেকে সরিয়ে এবার সেরার মুকুটটি পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের দখলে।

আজ (বুধবার) দুপুরে ওয়ানডে ব্যাটিং র‍্যাংকিং হালনাগাদ করেছে আইসিসি। যেখানে ৮৬৫ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে অবস্থান করছেন বাবর। তার চেয়ে ৮ রেটিং পয়েন্ট নিয়ে দুই নম্বরে নেমে গেছেন কোহলি। পাকিস্তানের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে র‍্যাংকিংয়ের এক নম্বরে উঠলেন বাবর।

৮২৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রোহিত শর্মা। ৮০১ পয়েন্ট নিয়ে চারে কিউই ব্যাটার রস টেইলর। অ্যারন ফিঞ্চ পাঁচে, জনি বেয়ারস্টে ছয়ে ও ফখর জামান রয়েছেন আইসিসির র‍্যাঙ্কিংয়ে ৭ নম্বরে।

বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছেন মুশফিকুর রহীম। ৬৯৮ রেটিং পয়েন্ট নিয়ে তিনি রয়েছে ১৮-তম স্থানে। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল রয়েছেন ২৩-তম স্থানে, সাকিব আল হাসানের অবস্থান ২৬।

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬
নতুন পে-স্কেলের হিসাব শুরু কাল, বেতন পেতে আইবাস++ ‘পে ফিক্স…
  • ০৪ অক্টোবর ২০২৬
কাগজহীন পরীক্ষার যুগে রাবি, চালু হলো ‘পেপারলেস এক্সাম সিস্ট…
  • ০৪ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবস উদযাপনে সরকারের বড় উদ্যোগ, কীভাবে এলো দিন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামান অন্যায়ের প্রতিবাদ করে ভুক্তভোগীর হৃদয়ে…
  • ০৪ অক্টোবর ২০২৬
অক্টোবরের সঙ্গে ৩ মাসের বকেয়া বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা
  • ০৪ অক্টোবর ২০২৬