ক্লাব ’৮৯ লিমিটেডের কার্যনির্বাহী ও উপদেষ্টা কমিটি নির্বাচিত

১২ এপ্রিল ২০২১, ০৮:০৭ PM
তমাল ও নিপু

তমাল ও নিপু © টিডিসি ফটো

মাহাবুব-উল ইমাম (তমাল) ও এ. এইচ. হাশিম আহমেদ (নিপু) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ক্লাব ’৮৯ লিমিটেড এর কার্যনির্বাহী কমিটির সভাপতি ও মহাসচিব নির্বাচিত হয়েছেন। শনিবার (১০ এপ্রিল) ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত সংগঠনের দ্বিতীয় বার্ষিক সাধারণ সভায় ২০২১-২২ সালের জন্য মোট ১৭ সদস্যের কার্যনির্বাহী কমিটি নির্বাচন করা হয়।

নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন- কাজল আহমেদ জালালী, সহ-সভাপতি-১; টিএম সহিদুল ইসলাম, সহ-সভাপতি-২; মোঃ এ. রাজ্জাক খান, যুগ্ম-মহাসচিব -১; আসফ কবীর চৌধুরী (শত), যুগ্ম-মহাসচিব-২; ফরিদউদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ এবং সোহেল অমিতাভ, সহ-কোষাধ্যক্ষ। নির্বাচিত নির্বাহী কমিটি সদস্যগণ হচ্ছেন- সালেহ মোহাম্মদ (টুটুল), মুশফিকুর রহমান চৌধুরী (মামুন), মির্জা মোহাম্মদ আনিসুর রহমান (কানন), সুলতানা সালমা খান (দোলা), মইনুল জলিল চৌধুরী (অনুপ), রুমানা বিনতে মাসুদ (রুমানা), আনোয়ারুল আজিম (সাদেক), মোঃ হারুন-অর-রশিদ ও মোঃ মক্তবুর রহমান (মুক্ত)।

সভায় ১৫ সদস্যের উপদেষ্টা কমিটিও নির্বাচন করা হয়। কিবরিয়া মজুমদার ও তোফায়েল আহমেদ সংগঠনের উপদেষ্টা কমিটির চেয়াম্যান ও সদস্য সচিব নির্বাচিত হয়েছেন। এছাড়াও সভায় আবুল ফজল মীর (বাদল) ও বিপ্লব কুমার সরকার কো—চেয়ারম্যান—১ ও কো—চেয়ারম্যান-২ নির্বাচিত হয়েছেন।

ক্লাবের উপদেষ্টা নির্বাচিত হয়েছেন যথাক্রমে- প্রফেসর ড. এটিএম জাফরুল আজম, তালুকদার মো. তৌহিদ জং মুরাদ, শেখ কায়সার আহমেদ, মো. জাহিদ হোসেন ভূইয়া, কাউসার মাহমুদ, মো. মাহবুব আলম, জিয়াউদ্দিন আহমেদ (রিন্টু), এ এস এম মাহতাব উদ্দিন (রিপন), মোঃ ওমর ফারুখ (বাবলু), মোঃ খালেদুজ্জামান (জুয়েল) ও মোঃ তোফায়েল ইসলাম (নেহাল)।

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬
নতুন পে-স্কেলের হিসাব শুরু কাল, বেতন পেতে আইবাস++ ‘পে ফিক্স…
  • ০৪ অক্টোবর ২০২৬
কাগজহীন পরীক্ষার যুগে রাবি, চালু হলো ‘পেপারলেস এক্সাম সিস্ট…
  • ০৪ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবস উদযাপনে সরকারের বড় উদ্যোগ, কীভাবে এলো দিন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামান অন্যায়ের প্রতিবাদ করে ভুক্তভোগীর হৃদয়ে…
  • ০৪ অক্টোবর ২০২৬
অক্টোবরের সঙ্গে ৩ মাসের বকেয়া বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা
  • ০৪ অক্টোবর ২০২৬