ভারতের মহারাষ্ট্রে এসএসসি ও এইচএসসি পরীক্ষা স্থগিত

১২ এপ্রিল ২০২১, ০৭:৪৭ PM

© ফাইল ফটো

করোনাভাইরাসের প্রকোপ ব্যাপক হওয়ায় ভারতের মহারাষ্ট্র রাজ্যের শিক্ষার্থীদের মাধ্যমিক (এসএসসি) ও উচ্চ মাধ্যমিকের (এইচএসসি) পরীক্ষা স্থগিত করা হয়েছে। টাইমস অব ইন্ডিয়া ও দ্য হিন্দুর খবরে এ কথা জানানো হয়েছে।

 কয়েকদিন আগে নবম ও একাদশ শ্রেণির পরীক্ষা বাতিল করা হয়। দুটি শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষা ছাড়াই পরের শ্রেণিতে ভর্তির সুযোগ দেওয়া হবে বলে জানানো হলে দশম ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্ষেত্রে তেমন কিছু বলা হয়নি। শুধুমাত্র পরীক্ষা স্থগিতের কথা বলা হয়েছে।

আগামী ২৩ এপ্রিল এইচএসসি ও ৩০ এপ্রিল এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। রাজ্যটিতে প্রতি বছর ৩০ লাখের বেশি শিক্ষার্থী এসএসসি ও এইচএসসি পরীক্ষা দিয়ে থাকে।

রাজ্যের শিক্ষামন্ত্রী ভর্ষা গায়কোয়াদ সোমবার নিজের টুইটারে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বর্তমান পরিস্থিতি তোমারে বোর্ড পরীক্ষা নেওয়ার অনুকূলে নেই। এজন্য পরীক্ষা স্থগিত করা হচ্ছে। সবার আগে তোমাদের স্বাস্থ্য।

রাজ্যে এপ্রিল থেকে শুরু করে মে ও জুন মাসে কোনো বোর্ড পরীক্ষা নেওয়া হবে না বলে জানান মহারাষ্ট্রের শিক্ষামন্ত্রী।

গত একদিনে ভারতে রেকর্ড সংখ্যক সর্বোচ্চ এক লাখ ৬২ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্য দিয়ে সংক্রমণের দিক দিয়ে বিশ্বে দ্বিতীয় অবস্থানে চলে গেছে ভারত। গত ২৪ ঘণ্টায় করোনায় ৯০৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো এক লাখ ৭০ হাজার ২০৯ জনে। ভারতের তিন রাজ্য মহারাষ্ট্র, পাঞ্জাব আর ছত্তিশগড়ে সবচেয়ে বেশি করোনার সংক্রমণ হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬
নতুন পে-স্কেলের হিসাব শুরু কাল, বেতন পেতে আইবাস++ ‘পে ফিক্স…
  • ০৪ অক্টোবর ২০২৬
কাগজহীন পরীক্ষার যুগে রাবি, চালু হলো ‘পেপারলেস এক্সাম সিস্ট…
  • ০৪ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবস উদযাপনে সরকারের বড় উদ্যোগ, কীভাবে এলো দিন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামান অন্যায়ের প্রতিবাদ করে ভুক্তভোগীর হৃদয়ে…
  • ০৪ অক্টোবর ২০২৬
অক্টোবরের সঙ্গে ৩ মাসের বকেয়া বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা
  • ০৪ অক্টোবর ২০২৬