সৌদি আরবে রোজা শুরু মঙ্গলবার

১১ এপ্রিল ২০২১, ১০:২৬ PM
সৌদি আরবে আগামী মঙ্গলবার থেকে রোজা শুরু হচ্ছে

সৌদি আরবে আগামী মঙ্গলবার থেকে রোজা শুরু হচ্ছে © প্রতীকী ছবি

সৌদি আরবে রমজানের চাঁদ দেখা যায়নি। আজ রোববার (১১ এপ্রিল) দেশটির কোথাও চাঁদ দেখা না যাওয়ায় আগামী মঙ্গলবার থেকে রমজান মাস শুরু হচ্ছে। সৌদি আরবের চাঁদ দেখা কমিটি এ তথ্য জানিয়েছে বলে খালিজ টাইমস প্রতিবেদন প্রকাশ করেছে।

সাধারণত চন্দ্র পঞ্জিকা অনুসরণ করে মুসলিম বিশ্ব। চাঁদ দেখা পদ্ধতি ব্যবহার করে রমজান মাসের সূচনা হিসেব করা হয়। এতে দেশভেদে এক কিংবা দুদিন পরও রোজা শুরু করে। চলতি বছর উত্তর গোলার্ধের মুসলমানদের দীর্ঘ দিনে রোজা রাখতে হবে।

ইসলামের পাঁচ স্তম্ভের একটি রোজা। এ মাসে এবাদতের পাশাপাশি সমাজসেবামূলক কাজে অংশ নেন মুসলমানরা। সৌদি আরবের মতো সংযুক্ত আরব আমিরাত, মিসর, কুয়েত, ওমান, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরেও এদিন রোজা শুরু হবে।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর সাধারণত বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। ফলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর পরদিনই দেশে রোজা শুরু ও রমজান শেষে ঈদ পালন হয়।

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬
নতুন পে-স্কেলের হিসাব শুরু কাল, বেতন পেতে আইবাস++ ‘পে ফিক্স…
  • ০৪ অক্টোবর ২০২৬
কাগজহীন পরীক্ষার যুগে রাবি, চালু হলো ‘পেপারলেস এক্সাম সিস্ট…
  • ০৪ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবস উদযাপনে সরকারের বড় উদ্যোগ, কীভাবে এলো দিন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামান অন্যায়ের প্রতিবাদ করে ভুক্তভোগীর হৃদয়ে…
  • ০৪ অক্টোবর ২০২৬
অক্টোবরের সঙ্গে ৩ মাসের বকেয়া বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা
  • ০৪ অক্টোবর ২০২৬