রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ আর নেই

০৯ এপ্রিল ২০২১, ০৫:৩৩ PM
রানি দ্বিতীয় এলিজাবেথ ও তার স্বামী প্রিন্স ফিলিপ

রানি দ্বিতীয় এলিজাবেথ ও তার স্বামী প্রিন্স ফিলিপ © ফাইল ফটো

ব্রিটেন রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ আর নেই। আজ শুক্রবার সকালে তিনি রাজভবন উইন্ডসর ক্যাসেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বাকিংহাম প্যালেসের বিবৃতিতে বলা হয়েছে, খুবই বেদনার সঙ্গে রানী তার প্রিয় স্বামীর মৃত্যুর খবর ঘোষণা করেছেন। রানীর অফিশিয়াল আবাস ইউন্ডসর ক্যাসেলে শান্তিপূর্ণভাবে শেষ নিঃশ্বাস ফেলেছেন তিনি। মৃত্যুকালে ‘ডিউক অব এডিনবার্গ’ খেতাবধারী এই যুবরাজের বয়স হয়েছিল ৯৯ বছর।

এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারিতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয় প্রিন্স ফিলিপকে। পরে দীর্ঘ এক মাস চিকিৎসা শেষে হাসপাতাল ছাড়েন তিনি।

১৯৪৭ সালে এলিজাবেথকে বিয়ে করেনে ফিলিপ। ৫ বছর পর ১৯৫২ সালে রানী দ্বিতীয় এলিজাবেথ ব্রিটিশ সিংহাসনে আরোহণ করেন। তখন থেকে এ পর্যন্ত নৌবাহিনীর সাবেক কর্মকর্তা প্রিন্স ফিলিপ ২২ হাজার ২১৯টি একক সরকারি কর্মসূচিতে অংশ নেন।

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬
নতুন পে-স্কেলের হিসাব শুরু কাল, বেতন পেতে আইবাস++ ‘পে ফিক্স…
  • ০৪ অক্টোবর ২০২৬
কাগজহীন পরীক্ষার যুগে রাবি, চালু হলো ‘পেপারলেস এক্সাম সিস্ট…
  • ০৪ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবস উদযাপনে সরকারের বড় উদ্যোগ, কীভাবে এলো দিন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামান অন্যায়ের প্রতিবাদ করে ভুক্তভোগীর হৃদয়ে…
  • ০৪ অক্টোবর ২০২৬
অক্টোবরের সঙ্গে ৩ মাসের বকেয়া বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা
  • ০৪ অক্টোবর ২০২৬