৯ বছর ধরে ফ্ল্যাটে পড়ে ছিল লাশ

০৯ এপ্রিল ২০২১, ০৩:৫০ PM

© ফাইল ফটো

মৃত্যুর পর দীর্ঘ ৯ বছর ধরে ফ্ল্যাটে পড়ে ছিল মরদেহ। নরওয়ের রাজধানী অসলোর একটি ভবন থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের পর পুলিশের তদন্তে এমন আশ্চর্যজনক তথ্য জানা গেছে।

নরওয়ের রাষ্ট্রীয় টেলিভিশন এনআরকে’র বরাত দিয়ে দ্য গার্ডিয়ান জানায়, গত ডিসেম্বরে ষাটোর্ধ ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। তিনি একাধিক বিয়ে করেছিলেন এবং সন্তানাদিও ছিল।

প্রতিবেশীরা বলছেন, তিনি নিভৃতচারী ছিলেন। একা থাকতে পছন্দ করতেন। এক সময় থেকে যখন তাকে দেখা যায়নি। তারা ভেবেছিলেন হয়তো ফ্ল্যাট ছেড়ে অন্যত্র চলে গেছেন অথবা তাঁকে কোনো প্রতিষ্ঠানে নিয়ে যাওয়া হয়েছে।

ফ্ল্যাটের কেয়ারটেকার পুলিশ এনে দীর্ঘ দিন ধরে বন্ধ ফ্ল্যাট খুলতে চাইলে সেখানে তাঁর মরদেহ পাওয়া যায়।

বাসার ভেতরের দুধের প্যাকেট ও একটি চিঠি দেখে পুলিশ বলছে, ২০১১ সালের ১১ এপ্রিল ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদনে স্বাভাবিক মৃত্যুর কথা উঠে এসেছে।

২০১৮ সালে তাঁর পেনশন বন্ধ হয়ে গেলেও ব্যাংক একাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে অন্যান্য বিল কেটে নেওয়া হচ্ছিল।

নরওয়েজিয়ান ইউনিভার্সিটি অ্যান্ড টেকনোলজির অধ্যাপক আরনে ক্রোকান বলেন, প্রযুক্তি নির্ভর জীবন পদ্ধতিকে সতর্ক হতে হবে। কেউ যদি শারীরিকভাবে কোনো যোগাযোগে না থাকে তাহলে যেন বুঝতে পারা যায়। ডিজিটাল সার্ভিসের দরুণ এই কঠিন পরিস্থিতি দেখতে হল আমাদের।

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬
নতুন পে-স্কেলের হিসাব শুরু কাল, বেতন পেতে আইবাস++ ‘পে ফিক্স…
  • ০৪ অক্টোবর ২০২৬
কাগজহীন পরীক্ষার যুগে রাবি, চালু হলো ‘পেপারলেস এক্সাম সিস্ট…
  • ০৪ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবস উদযাপনে সরকারের বড় উদ্যোগ, কীভাবে এলো দিন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামান অন্যায়ের প্রতিবাদ করে ভুক্তভোগীর হৃদয়ে…
  • ০৪ অক্টোবর ২০২৬
অক্টোবরের সঙ্গে ৩ মাসের বকেয়া বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা
  • ০৪ অক্টোবর ২০২৬