ধর্ষণের জন্য ‘নারীর পোশাক’কে দায়ী করে বিতর্কে ইমরান খান

০৮ এপ্রিল ২০২১, ০৯:৪৫ AM
ইমরান খান

ইমরান খান © সংগৃহীত

ধর্ষণের ঘটনা বৃদ্ধির কারণ হিসেবে নারীর পোশাককে দোষারোপ করে বিতর্কে জড়িয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

সম্প্রতি টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি বলেন, কোনো সমাজে অশ্লীলতা বাড়তে থাকলে পরিণামে ধর্ষণও বাড়ে৷ (পাকিস্তানের) সমাজে ধর্ষণের ঘটনা খুব দ্রুতই বেড়েছে বলেও এসময় জানান তিনি।

ওই সাক্ষাৎকারে পাকিস্তানের প্রধানমন্ত্রী নারীদের শালীন পোশাক পরার পরামর্শও দেন বলেও বিবিসির খবরে বলা হয়।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, পর্দা করার সারবস্তুই হলো আকর্ষণ করা থেকে বিরত থাকা। নিজেকে বিরত রাখার ইচ্ছাশক্তি সবার নেই।

তবে ইমরান খানের ওই মন্তব্যের পর প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে মানবাধিকার সংগঠনসহ বিভিন্ন অধিকার সংগঠন। অনলাইনে বুধবার (৭ এপ্রিল) এ-সংক্রান্ত একটি বিবৃতিতে অনেকে স্বাক্ষরও করেছেন।

এক যৌথ বিবৃতিতে তারা বলেছেন, প্রধানমন্ত্রী ইমরান খান যা বলেছেন সেটা আদতে ভুল, অসহনশীল এবং বিপজ্জনক। তার এ বক্তব্য সরাসরি ধর্ষণের পক্ষে প্রচারণা এবং এটি ধর্ষণের মতো অপরাধকে উস্কে দেবে।

ইমরান খানের মন্তব্যে তারা ‘হতভম্ব’ হয়েছে বলে মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে হিউম্যান রাইটস কমিশন অব পাকিস্তান।

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬
নতুন পে-স্কেলের হিসাব শুরু কাল, বেতন পেতে আইবাস++ ‘পে ফিক্স…
  • ০৪ অক্টোবর ২০২৬
কাগজহীন পরীক্ষার যুগে রাবি, চালু হলো ‘পেপারলেস এক্সাম সিস্ট…
  • ০৪ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবস উদযাপনে সরকারের বড় উদ্যোগ, কীভাবে এলো দিন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামান অন্যায়ের প্রতিবাদ করে ভুক্তভোগীর হৃদয়ে…
  • ০৪ অক্টোবর ২০২৬
অক্টোবরের সঙ্গে ৩ মাসের বকেয়া বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা
  • ০৪ অক্টোবর ২০২৬