ছেলের বিয়েতে মা জানলেন পূত্রবধূই তার হারিয়ে যাওয়া মেয়ে

০৭ এপ্রিল ২০২১, ০৮:৫৬ PM
বিয়ের আসরে মা-মেয়ে

বিয়ের আসরে মা-মেয়ে © ফাইল ছবি

ছেলের বিয়ের আসরে হবু পুত্রবধূর হাতে জন্মদাগের উপরে দৃষ্টি আটকে যায় মহিলার। তার মনে পড়ে যায় অনেক আগে হারিয়ে যাওয়া তার ছোট মেয়ের হাতেও ছিল এমনি জন্মদাগ। দেরি না করে তিনি ছুটে যান মেয়েটির মা-বাবার কাছে। জানতে চান, মেয়েটি কি তাদের প্রাকৃতিক সন্তান, নাকি তারা দত্তক নিয়েছিলেন ওকে।

এরপরের ঘটনা যে কোনো সিনেমার কাহিনির থেকেও চমকপ্রদ। ৩১ মার্চ চিনের চিয়াংসু প্রদেশের সুচোউ শহরের সেই ঘটনা যা গল্প কেও হার মানায়। প্রায় ২২ বছর আগে এক মেলার ভিড়ে তার তিন বছরের মেয়েকে হারিয়ে ফেলেছিলেন ওই নারী। অনেক থানা-পুলিশ করেছেন। কিন্তু কোনো খোঁজ মেলেনি সন্তানের।

তারপরে অনেক দিন পার হয়ে গিয়েছে। সম্প্রতি ঠিক হয় তার ছেলের বিয়ে। হবু পুত্রবধূর সঙ্গে আলাপ হয়েছিল আগেই, কিন্তু তখন চোখে পড়েনি সেই জন্মদাগ। বিয়ের আসরে যখন চোখে পড়ল, তখন আর এক মুহূর্তও দেরি করেননি তিনি। মেয়ের মা-বাবার কাছে জানতে চান, ‘‘আপনাদের মেয়েকে কি দত্তক নিয়েছিলেন আপনারা?’’

মহিলার কথা শুনে অবাক হয়ে যান সেই দম্পতি। তারা জানান, হ্যাঁ, বছর কুড়ি আগে অনাথ আশ্রম থেকে শিশুটিকে নিয়ে এসেছিলেন বটে, কিন্তু সে কথা তো কেউ জানে না। এমনকি, মেয়ে নিজেও না। তা হলে? মেয়ের মা-বাবার উত্তর শুনে মহিলা বুঝতে পারেন— হবু পুত্রবধূই তার সেই অনেক দিন আগে হারিয়ে যাওয়া মেয়ে।

বিয়ের অনুষ্ঠান তখন লাটে উঠেছে। বর হতভম্ব। অতিথিদের মধ্যে ফিসফাস শুরু হয়ে গিয়েছে। আর হাউহাউ করে কাঁদছে মেয়েটি, হারানো মাকে ফিরে পেয়ে।

কয়েক মিনিট পরে মেয়েটির হুঁশ ফেরে। এ বিয়ে তো তা হলে সম্ভব নয়। বর যে তার আপন দাদা! তবে তাকে আশ্বস্ত করেন মা নিজেই। জানান, ছেলেটি তার প্রাকৃতিক সন্তান নন। মেয়েকে খুঁজে না-পেয়ে কিছু দিন পরে দত্তক নিয়েছিলেন এক বালককে। এই সে। ছেলেটিও অবশ্য জানত না যে সে দত্তক সন্তান। যেহেতু দু’জনের মধ্যে কোনও রক্তের সম্পর্ক নেই, তাই এই বিয়েতেও বাধা নেই।

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬
নতুন পে-স্কেলের হিসাব শুরু কাল, বেতন পেতে আইবাস++ ‘পে ফিক্স…
  • ০৪ অক্টোবর ২০২৬
কাগজহীন পরীক্ষার যুগে রাবি, চালু হলো ‘পেপারলেস এক্সাম সিস্ট…
  • ০৪ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবস উদযাপনে সরকারের বড় উদ্যোগ, কীভাবে এলো দিন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামান অন্যায়ের প্রতিবাদ করে ভুক্তভোগীর হৃদয়ে…
  • ০৪ অক্টোবর ২০২৬
অক্টোবরের সঙ্গে ৩ মাসের বকেয়া বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা
  • ০৪ অক্টোবর ২০২৬