পুরুষের নগ্ন ভিডিও ধারণের ঘটনায় ক্ষমা চাইলেন মিস ইউনিভার্স মিথিলা

০৭ এপ্রিল ২০২১, ০২:৫৭ PM
তানজিয়া জামান মিথিলা

তানজিয়া জামান মিথিলা © ফাইল ছবি

পুরুষের নগ্ন ভিডিও ধারণ করে ফেসবুকে প্রকাশের পুরোনো ঘটনায় ক্ষমা চেয়েছেন মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২০ তানজিয়া জামান মিথিলা। ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে একটি স্ট্যাটাস দিয়ে ক্ষমা চান তিনি। অবশ্য পরে সেই স্ট্যাটাসটিও ‘হাইড’ করে ফেলেন।

মিথিলা গণমাধ্যমকে জানান, ‘আমি যেটাই করেছি ভুল করেছি। আমি মাফ চাইছি। মানুষ ভুল করে এটাই স্বাভাবিক। কেউ ভুল করে যদি মাফ চায় তারপর তো আর প্যাঁচানোর কিছু নাই। মানুষ ছোট থাকতে বা অনেকে না বুঝে ভুল করে ফেলে। মানুষ যদি কারও কাছে মাফ চায় সেখানে আমরা মাফ করে দিতেই পারি।’

যে পুরুষের ভিডিওচিত্র ধারণ করা হয়েছিল তাকে কাছের বন্ধু বলে দাবি করেছেন মিথিলা। তিনি বলেন, ‘ও যদি বিষয়টাকে হয়রানি মনে না করে তাহলে মানুষ কেন আমাকে বিচার করবে যে, আমি হয়রানি করেছি তাকে। তারপরও আমি মাফ চেয়েছি।’

আগামী ১৬ মে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ‘মিস ইউনিভার্স ২০২০’ প্রতিযোগিতার মূল মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন মিথিলা।

ট্যাগ: বিনোদন
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬
নতুন পে-স্কেলের হিসাব শুরু কাল, বেতন পেতে আইবাস++ ‘পে ফিক্স…
  • ০৪ অক্টোবর ২০২৬
কাগজহীন পরীক্ষার যুগে রাবি, চালু হলো ‘পেপারলেস এক্সাম সিস্ট…
  • ০৪ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবস উদযাপনে সরকারের বড় উদ্যোগ, কীভাবে এলো দিন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামান অন্যায়ের প্রতিবাদ করে ভুক্তভোগীর হৃদয়ে…
  • ০৪ অক্টোবর ২০২৬
অক্টোবরের সঙ্গে ৩ মাসের বকেয়া বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা
  • ০৪ অক্টোবর ২০২৬