যুক্তরাষ্ট্রে ৬ বাংলাদেশির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

০৬ এপ্রিল ২০২১, ০৮:০৯ AM
যুক্তরাষ্ট্রে একই পরিবারের ছয় বাংলাদেশির গুলিবিদ্ধা লাশ উদ্ধার করা হয়েছে

যুক্তরাষ্ট্রে একই পরিবারের ছয় বাংলাদেশির গুলিবিদ্ধা লাশ উদ্ধার করা হয়েছে © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একই পরিবারের ছয় বাংলাদেশির লাশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। অ্যালেন শহরের একটি বাড়ি থেকে তাদের মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় সোমবার (৫ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, অ্যালেনের পিন বাফ ড্রাইভের ১৫০০ ব্লক থেকে বাংলাদেশিদের লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, তাদের গুলি করে হত্যা করা হয়েছে। কিংবা তারা আত্মহত্যাও করতে পারেন বলে তারা মনে করছেন।

তবে নিহতদের বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি পুলিশ। নিহতদের মধ্যে দুই ভাই, তাদের এক বোন, বাবা-মা এবং দাদি রয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যম দ্য ডালাস মর্নিং নিউজ জানিয়েছে, পুলিশ সার্জেন্ট জন ফেলতি বলেন, ‘ধারণা করা হচ্ছে- ওই পরিবারের দুই ভাই আত্মহত্যা করার ব্যাপারে একমত হন। এর আগে পুরো পরিবারকে সঙ্গে করে নিয়ে যাওয়ার বা হত্যার সিদ্ধান্ত নেন।’

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬
নতুন পে-স্কেলের হিসাব শুরু কাল, বেতন পেতে আইবাস++ ‘পে ফিক্স…
  • ০৪ অক্টোবর ২০২৬
কাগজহীন পরীক্ষার যুগে রাবি, চালু হলো ‘পেপারলেস এক্সাম সিস্ট…
  • ০৪ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবস উদযাপনে সরকারের বড় উদ্যোগ, কীভাবে এলো দিন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামান অন্যায়ের প্রতিবাদ করে ভুক্তভোগীর হৃদয়ে…
  • ০৪ অক্টোবর ২০২৬
অক্টোবরের সঙ্গে ৩ মাসের বকেয়া বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা
  • ০৪ অক্টোবর ২০২৬