ক্যাপিটলে হামলায় পুলিশ কর্মকর্তা নিহত, জানা গেল হামলাকারীর নাম

০৩ এপ্রিল ২০২১, ০৯:৪০ AM
যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে ফের হামলার ঘটনা ঘটেছে

যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে ফের হামলার ঘটনা ঘটেছে © বিবিসি

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে হামলায় একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে আরো একজনকে। সন্দেহভাজন হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছে। শুক্রবার (২ এপ্রিল) স্থানীয় সময় দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে।

কর্মকর্তারা বলছেন, গত জানুয়ারি মাসে ক্যাপিটল হিলের রক্তাক্ত দাঙ্গার তিন মাসের কম সময়ের ব্যবধানে আবারো এই হামলা চেষ্টা হলো। তবে এ হামলার সাথে সন্ত্রাসী তৎপরতার কোন সম্পৃক্ততা নেই বলে উল্লেখ করছেন কর্মকর্তারা।

ওয়াশিংটন ডিসির মেট্রোপলিটন পুলিশ বিভাগের ভারপ্রাপ্ত প্রধান রবার্ট কনটে এক সংবাদ সম্মেলনে বলেছেন, এখন পর্যন্ত এই হামলাকে সন্ত্রাসবাদের ঘটনা বলে মনে হচ্ছে না। এক বিবৃতিতে তিনি ওই পুলিশ কর্মকর্তার নাম উইলিয়াম বিলি ইভান্স বলে উল্লেখ করেছেন। তিনি ক্যাপিটল পুলিশে তিনি ১৮ বছর ধরে কাজ করছিলেন।

তদন্তের কাজ করছেন এমন দুইজন আইন-শৃঙ্খলা বিভাগের সূত্র বলছে সন্দেহভাজন হামলাকারীর বয়স ২৫ বছর। তদন্তের সঙ্গে জড়িত দুজন কর্মকর্তা সিবিএস নিউজকে বলেছেন, সন্দেহভাজন হামলাকারীর নাম নোয়াহ গ্রিন। তিনি ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের বাসিন্দা।

স্থানীয় সময় দুপুর একটার দিকে ক্যাপিটল হিলের পুলিশের অ্যালার্ট সিস্টেম থেকে একটা মেইল আসে। যেখানে বলা হয় ক্যাপিটল হিলের ভিতরে বাইরে যারা রয়েছে তারা যেন কোন কিছুর আড়ালে অবস্থান করে নিজেদেরকে রক্ষা করেন। সবাইকে জানালা বা দরজার কাছ থেকে সরে যেতে বলা হয়।

পুলিশ বলছে এ সময় সন্দেহভাজন ওই ব্যক্তি একটি নীল রঙের সেডান গাড়ি নিয়ে ক্যাপিটল উত্তর দিকের বেরিকেডের উপর আছড়ে পরে। তারপর চালক গাড়ি থেকে বেরিয়ে এসে ছুরি দিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এসময় পুলিশের একজন সদস্য আগ্নেয়াস্ত্র বের করে তাকে গুলি করে। হামলাকারী নিহত হবার আগেই তার ছুরিকাঘাতে দুজন পুলিশ কর্মকর্তা আহত হন।

ভিডিও ফুটেজে দেখা গেছে ঘটনাস্থলে হেলিকপ্টার উড়ছে, দুটি স্ট্রেচারে করে দুইজনকে এম্বুলেন্সে নেয়া হচ্ছে। রবার্ট কনটে বলেছেন, সন্দেহভাজন ওই হামলাকারী একাই ছিলেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘এই সহিংস হামলার কথা জেনে তাঁর হৃদয় ভেঙ্গে গেছে।’ তিনি পুলিশ কর্মকর্তার মৃত্যুতে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তার সম্মানে হোয়াইট হাউসের পতাকা অর্ধনমিত রাখা হবে।

ডেমোক্রেটিক হাউস স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, ‘আমেরিকানদের হৃদয় ভেঙ্গে গেছে।’ রিপাবলিকান সিনেটের সংখ্যালঘু নেতা ম্যাককনেল লিখেছেন, তিনি প্রার্থনা করছেন। সূত্র: বিবিসি বাংলা।

স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬
ছাত্রদল নেতা সোহাগকে কুপিয়ে হত্যা
  • ০৩ এপ্রিল ২০২৬
সংসদে আপাতত অনুমোদন পাচ্ছে না গণভোটসহ ২০ অধ্যাদেশ
  • ০২ এপ্রিল ২০২৬