বাদ জুমা হেফাজতের বিক্ষোভ

০২ এপ্রিল ২০২১, ০১:০৬ PM
গত শুক্রবার বায়তুল মোকাররমে হেফাজতের বিক্ষোভ

গত শুক্রবার বায়তুল মোকাররমে হেফাজতের বিক্ষোভ © ফাইল ফটো

দেশের বিভিন্ন স্থানে নেতাকর্মীদের হতাহতের প্রতিবাদে আজ শুক্রবার (২ এপ্রিল) বাদ জুমা বিক্ষোভ কর্মসূচি পালন করবে হেফাজতে ইসলাম। বিক্ষোভ কর্মসূচির ধরন জানিয়ে সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক আল্লামা মামুনুল হক নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বলেছেন, পূর্বঘোষিত ওই বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয়ভাবে ঢাকার বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বাদ জুমা সমাবেশ হবে। সমাবেশে আসা বা ফেরার পথে মিছিল হবে না। নিজস্ব স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনা শক্তিশালী করে সমাবেশ শান্তিপূর্ণভাবে পালন করা হবে।

গত রবিবার (২৮ মার্চ) দিনব্যাপী সহিংস হরতাল পালন শেষে বিকেলে রাজধানীর পল্টনে হেফাজতের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদী আজকের এ কর্মসূচি ঘোষণা করেছিলেন।

এর আগে গত শুক্রবার ও এর পরের তিন দিন হেফাজতে ইসলামের নরেন্দ্র মোদি বিরোধী কর্মসূচিকে ঘিরে পুলিশের সঙ্গে সহিংসতায় অন্তত ১২ জনের প্রাণহানি ঘটেছে। যদিও হেফাজতের দাবি, এ সংখ্যা ১৮ জন।

কর্মসূচিকে ঘিরে সবচেয়ে বেশি সহিংসতা হয় ব্রাহ্মণবাড়িয়া ও হাটহাজারিতে। অভিযোগ রয়েছে হেফাজতের কর্মীরা এসব এলাকায় ব্যাপক ভাংচুর, অগ্নি-সংযোগ করে।

তবে আজকের কর্মসূচি শান্তিপূর্ণ হবে বলে দাবি করেছে হেফাজতে ইসলাম। এরই মধ্যে কোনো সমাবেশে আসা বা ফেরার পথে কোথাও মিছিল হবে না বলে নির্দেশনা দেওয়া হয়েছে। হেফাজতের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী সংগঠনটির ডাকা বিক্ষোভ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করার নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে হেফাজতে ইসলামের ফেসবুক পেজে বিক্ষোভ কর্মসূচি সংক্রান্ত তথ্য দেওয়া হয়। সেখানে কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনের নির্দেশনার পাশাপাশি আরো দুটি সিদ্ধান্তের কথা জানানো হয়। এগুলো হলো- কোথাও কোনো সমাবেশে আসা বা ফেরার পথে মিছিল হবে না এবং নিজস্ব স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনা শক্তিশালী করে সমাবেশ শান্তিপূর্ণভাবে পালন করা হবে।

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬
নতুন পে-স্কেলের হিসাব শুরু কাল, বেতন পেতে আইবাস++ ‘পে ফিক্স…
  • ০৪ অক্টোবর ২০২৬
কাগজহীন পরীক্ষার যুগে রাবি, চালু হলো ‘পেপারলেস এক্সাম সিস্ট…
  • ০৪ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবস উদযাপনে সরকারের বড় উদ্যোগ, কীভাবে এলো দিন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামান অন্যায়ের প্রতিবাদ করে ভুক্তভোগীর হৃদয়ে…
  • ০৪ অক্টোবর ২০২৬
অক্টোবরের সঙ্গে ৩ মাসের বকেয়া বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা
  • ০৪ অক্টোবর ২০২৬