টেস্টে আফগানিস্তানেরও নিচে বাংলাদেশ

০৭ মার্চ ২০২১, ১০:২৫ AM
আফগানিস্তানের উল্লাস

আফগানিস্তানের উল্লাস © ফাইল ফটো

মাত্র কয়েক বছর আগে টেস্ট স্ট্যাটাস পাওয়া আফগানিস্তান টেস্ট র‌্যাংকিংয়ে বাংলাদেশকে পেছনে ফেলেছে। ৫৭ রেটিং পয়েন্ট নিয়ে ৯ নম্বর র‌্যাংকিংয়ে রয়েছে তারা। আর ৫১ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান ১০।

সম্প্রতি টেস্ট খেলুরে দলগুলোর র‌্যাংকিং প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। প্রকাশিত র‌্যাংকিংয়ে এক নম্বরে রয়েছে ভারত। তাদের রেটিং পয়েন্ট ১২২। আর দ্বিতীয় অবস্থানে থাকা নিউজিল্যান্ডের রেটিং পয়েন্ট ১১৮।

শনিবার ইংল্যান্ডের বিপক্ষে ৪ টেস্টের সিরিজ ৩-১ ব্যবধানে জিতে নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ভারত। সেই সঙ্গে আইসিসির দলগত টেস্ট ব়্যাংকিংয়েও এক নম্বরে উঠে এসেছে কোহলির দল। দুইয়ে রয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের প্রতিযোগী নিউজিল্যান্ড।

টেস্ট র‌্যাংকিংয়ে তিন নম্বর স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। তাদের রেটিং পয়েন্ট ১১৩। ইংল্যান্ডের রেটিং পয়েন্ট ১০৫। এছাড়া তালিকায় পাঁচে পাকিস্তান (৯০), ছয়ে দক্ষিণ আফ্রিকা (৮৯), সাতে শ্রীলঙ্কা (৮৩) ও আটে ওয়েস্ট ইন্ডিজ (৮০)।

টেরিটরি রিটেইল এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, আবেদন …
  • ০৪ অক্টোবর ২০২৬
সেই মিশনকে নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ রাশেদের
  • ০৪ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতাকে ফুটন্ত পানি দিয়ে ঝলসে দেওয়ার অভিযোগ আ’লীগ নে…
  • ০৪ অক্টোবর ২০২৬
এমপিওভুক্তি ও বন্ধ ইস্যুতে মন্ত্রণালয়ের আপিল শুনানির তারিখ …
  • ০৪ অক্টোবর ২০২৬
‘সংস্কার বাতিল করে ফের দলীয় অলিগার্কদের হাতে ব্যাংকের জমিদা…
  • ০৪ অক্টোবর ২০২৬
সরকার একটা ঋণ খেলাপি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করতে যাচ্ছ…
  • ০৪ অক্টোবর ২০২৬