পাকিস্তানের স্কুলে আরবি ভাষা পাঠ বাধ্যতামূলক

০৫ ফেব্রুয়ারি ২০২১, ০৪:১৩ PM
পাকিস্তানের শিক্ষার্থী

পাকিস্তানের শিক্ষার্থী © ফাইল ফটো

পাকিস্তানের ইসলামাবাদে সব প্রাথমিক বিদ্যালয়ে আরবি ভাষা শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে। এ সংক্রান্ত একটি বিল পাশ করেছে দেশটির সরকার। আগামী ছয় মাসের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়িএটি বাস্তবায়ন করবে।

এর আগে গত সোমবার দেশটির সংসদ অধিবেশনে ‘আরবি ভাষা বিল ২০২০’ উত্থাপন করেন পাকিস্তান মুসলিম লিগের সিনেট সদস্য জাভেদ আব্বাসি। বিলটি সংসদ সদস্যদের সর্ব সম্মতিক্রমে পাস করা হয়।

পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম ডন তাদের প্রতিবেদনে বলেছে, ‘প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ইসলামাবাদের স্কুলগুলোতে প্রাথমিক আরবি শিক্ষা দেওয়া হবে। এরপর ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত আরবি ব্যাকরণ পড়ানো হবে।

অধিবেশনে সাংসদ আব্বাসি বলেন, আরবি ভাষা বিশ্বের প্রায় ২৫ টি দেশের অফিসিয়াল ভাষা। তাছাড়া আরবি ভাষা বিশ্বের সর্বাধিক প্রচলিত পাঁচটি ভাষার অন্যতম। আরবি ভাষা শিখে পাকিস্তানিরা মধ্যপ্রাচ্যে অনেক কাজের সুযোগ পাবে। একজন মুসলিমের ধর্মীয় ভাষা এটি। পবিত্র কোরআন ও দৈনন্দিন নামাজে আরবিতে দোয়া ও আয়াত পাঠ করা হয়।

সূত্র : ডন

পলিটেকনিক সভাপতির সাথে সাথে সদস্যপদ মুলতবি হয়েছে মহানগর শিব…
  • ০২ জুলাই ২০২৬
জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ ইলেকট্রনিকস, পদ ৪০, আবেদ…
  • ০২ জুলাই ২০২৬
তিন দিনব্যাপী ‘সিইউবি ন্যাশনাল মডেল ইউনাইটেড নেশন্স’ সম্পন্ন
  • ০২ জুলাই ২০২৬
পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল স্বামীর, স্ত্রী হাসপাতালে
  • ০২ জুলাই ২০২৬
ক্লিনিক্যাল ক্লাসে যেতে হয় ১৫ থেকে ৫৫ কিমি দূর, শিক্ষকশূন্য…
  • ০২ জুলাই ২০২৬
এমপিওভুক্ত হচ্ছেন আরো এক হাজার ৩১১ শিক্ষক
  • ০২ জুলাই ২০২৬