সুইডেনের ডাকটিকিটে গ্রেটা থুনব্যার্গ

১৮ জানুয়ারি ২০২১, ০১:৪৯ PM
সুইডেনের ডাকটিকিটে গ্রেটা থুনব্যার্গের ছবি

সুইডেনের ডাকটিকিটে গ্রেটা থুনব্যার্গের ছবি © ডয়েচে ভেলে

সুইডেনের ডাক বিভাগ তাদের প্রকাশ করা ডাকটিকিটে পরিবেশকর্মী গ্রেটা থুনব্যার্গের ছবি ব্যবহার করেছে। এছাড়া ফুটবলার জাতান ইব্রাহিমোভিচ, অভিনেত্রী গ্রেটা গার্বোর মতো তারকাদের ছবি দিয়েও ডাকটিকিট প্রকাশিত হয়েছে। গত বৃহস্পতিবার থেকে এসব ডাকটিকিট বিক্রি শুরু হয়েছে। হলুদ রেইনকোট পরে গ্রেটা টুনব্যার্গ পাহাড়ের কোলে দাঁড়িয়ে উড়ন্ত পাখির ঝাঁক দেখার সেই পরিচিত ছবি স্ট্যাম্পে ব্যবহার করা হয়েছে।

সুইডিশ ডাকবিভাগের প্রধান ক্রিস্টিনা ওলফডটার বলেন, ‘আমরা আশা করছি, গ্রেটা থুনব্যার্গের ছবি প্রকাশের মধ্য দিয়ে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবো। কয়েক মিলিয়ন স্ট্যাম্পের অনেকগুলোতেই গ্রেটা রয়েছেন।’ ডয়েচে ভেলে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

২০১৮ সালে গ্রেটা থুনব্যার্গ স্টকহোমে পার্লামেন্টের সামনে নিজের তৈরি প্ল্যাকার্ড হাতে নিয়ে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিশ্বব্যাপী পরিচিত হয়ে ওঠেন। এর কয়েক মাসের মধ্যে ১৩৫টি দেশের ২০ লাখেরও বেশি শিক্ষার্থী পরিবেশ রক্ষা আন্দোলনে থুনব্যার্গকে সমর্থন করে নিজেদের দেশেও পোস্টারিংয়ের মাধ্যমে পরিবেশ আন্দোলনে অংশ নেয়। ২০১৯ সালে থুনব্যার্গ জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বক্তৃতা দেয়ার সুযোগ পায়।

জবিতে ‘ফ্যাসীবাদবিরোধী বিশ্বজিৎ চত্বর’ নির্মাণের ঘোষণা ঢাকা…
  • ০৪ অক্টোবর ২০২৬
মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬
মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ৩ মাস পর খোঁজে পেয়ে কান্নায় ভে…
  • ০৪ অক্টোবর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ করল শিক্ষা মন্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬