কুড়িয়ে পাওয়া ১ লাখ ৬২ হাজার টাকা ফেরত দিলেন কলেজছাত্র

১৫ জানুয়ারি ২০২১, ০৮:৫৮ AM
টাকার বান্ডেলটি বুঝিয়ে দেওয়ার সময়

টাকার বান্ডেলটি বুঝিয়ে দেওয়ার সময় © সংগৃহীত

কুড়িয়ে পাওয়া ১ লাখ ৬২ হাজার টাকা ফেরত দিয়ে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন শেরপুর সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের ২য় বর্ষের ছাত্র আরিফুল ইসলাম।

বুধবার (১৩ জানুয়ারি) সকালে মোটরসাইকেলে করে শেরপুর শহরে আসার পথে খোয়ারপাড় হামিদা কাবাব ঘরের সামনে টাকার একটি বান্ডেল রাস্তার উপর পড়ে থাকতে দেখেন তিনি। এসময় মোটরসাইকেল থামিয়ে টাকার বান্ডেলটি উঠিয়ে নেন আরিফ।

পরে তার চাচা শেরপুর সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক ড. আবদুল আলীম তালুকদারের কাছে ঘটনাটি জানান। এরপর আবদুল আলীম মিডিয়া ব্যক্তিত্ব অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার ও কবি তালাত মাহমুদের শরণাপন্ন হন। অনেক খোঁজাখুজির পর বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) কুড়িয়ে পাওয়া টাকার প্রকৃত মালিক খুঁজে পাওয়া যায়।

এদিন বিকেলে শেরপুর শহরের বটতলাস্থ শ্যামলবাংলা২৪ডটকম অফিসে টাকার প্রকৃত মালিক, সিঁথি অটো পার্টসের স্বত্বাধিকারী ও নৌহাটা মহল্লার বাসিন্দা শিবু চন্দ্র দত্তকে ডেকে এনে ১ লক্ষ ৬২ হাজার টাকার বান্ডেলটি বুঝিয়ে দেওয়া হয়।

জানা যায়, আরিফুল ইসলাম শেরপুর সদর উপজেলার গাজিরখামার ইউনিয়নের খরখরিয়া তালুকদার বাড়ির মোহাম্মদ আলী তালুকদারের পুত্র।  

জবিতে ‘ফ্যাসীবাদবিরোধী বিশ্বজিৎ চত্বর’ নির্মাণের ঘোষণা ঢাকা…
  • ০৪ অক্টোবর ২০২৬
মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬
মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ৩ মাস পর খোঁজে পেয়ে কান্নায় ভে…
  • ০৪ অক্টোবর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ করল শিক্ষা মন্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬