দিল্লিতে দশম ও দ্বাদশ শ্রেণির জন্য খুলছে স্কুল

১৩ জানুয়ারি ২০২১, ০৮:২৪ PM

© ফাইল ফটো

ভারতের করোনাভাইরাসের কারণে দীর্ঘ ১১ মাস ভারতের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। বিকল্প ব্যবস্থা হিসেবে অনলাইনে ক্লাস করছেন শিক্ষার্থীরা। কিন্তু পরীক্ষা সংক্রান্ত বেশ কিছু বিষয়, যেমন প্র্যাক্টিক্যাল, প্রজেক্ট এ সব নিয়ে শিক্ষার্থীরা সংশয়ে পড়েছেন। সেই সংশয় কাটাতে দিল্লিতে আগামী ১৮ জানুয়ারি থেকে দশম ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য স্কুল খুলে দেওয়ার অনুমতি দিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের সরকার।

তবে পাশাপাশি তারা এটাও জানিয়েছে, স্কুলে হাজিরার বিষয়টি ঐচ্ছিক হিসেবে রাখা হচ্ছে। যদি অভিভাবকরা চান, তা হলেই স্কুলে আসবে শিক্ষার্থীরা।

দিল্লির শিক্ষামন্ত্রী মণীশ সিসৌদিয়া বলেছেন, 'স্কুলে আসার জন্য পড়ুয়াদের শিক্ষার্থীদের করা হবে না। প্র্যাক্টিক্যাল, প্রজেক্ট এবং কাউন্সেলিংয়ের জন্য স্কুলগুলোকে খোলার অনুমতি দেওয়া হয়েছে।' তিনি আরো বলেন, 'বোর্ড পূর্ববর্তী পরীক্ষা সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে একটা গাইডলাইন তৈরি করবেন স্কুলের প্রধান শিক্ষক।'

সিলেবাসের বেশির ভাগটাই পড়ানো হয়ে গিয়েছে। তারপরও শিক্ষার্থীরা যদি কোনো বিষয় বুঝতে না পারে, তাহলে স্কুলের শিক্ষকদের কাছ থেকে সেটা বুঝে নিতে পারবে। সেই সঙ্গে প্রতিটি স্কুলকে ক্লাস নেওয়ার ক্ষেত্রে কোভিড-১৯ বিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

জবিতে ‘ফ্যাসীবাদবিরোধী বিশ্বজিৎ চত্বর’ নির্মাণের ঘোষণা ঢাকা…
  • ০৪ অক্টোবর ২০২৬
মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬
মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ৩ মাস পর খোঁজে পেয়ে কান্নায় ভে…
  • ০৪ অক্টোবর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ করল শিক্ষা মন্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬